এক্সপ্লোর

West Bengal SIR: বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা, দাবি জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি অধীর চৌধুরীর

Adhir Chowdhury: অধীররঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে বলেছেন, ভারতের সংবিধান অনুসারে একবার যদি ভোটের দিন ঘোষণা হয়ে যায়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে কোনও নাম যুক্ত হতে পারে না।

West Bengal SIR: এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি। তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। SIR-এর পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের (Election) দিন ঘোষণা যেন না হয়, কার্যত এই দাবি জানিয়ে চিঠি দেন বর্ষীয়ান এই নেতা।  

এসআইআর আবহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন অধীররঞ্জন চৌধুরী। ৬০ লক্ষ ভোটার এখনও বিবেচনাধীন অর্থাৎ তাঁরা আদৌ ভোটার নাকি ভোটার নন, তা নির্বাচন কমিশন (Election Commission) এখনও ঘোষণা করতে পারেনি। তাঁদের সম্পূর্ণ প্রক্রিয়া এখনও বিবেচনার অধীনে। এমতাবস্থায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে অধীররঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, যাঁরা বিবেচনাধীন তাঁদের এই অবস্থার জন্য কিন্তু তাঁরা নিজেরা দায়ী নন। কারও নামের বানান ভুল, আবার কোনও কোনও ক্ষেত্রে তাঁদের তথ্য আপলোডের ক্ষেত্রে দেরি বা ত্রুটি রয়েছে। 

অধীররঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনারকে নির্দিষ্টভাবে বলেছেন যে ভারতের সংবিধান অনুসারে একবার যদি ভোটের দিন ঘোষণা হয়ে যায়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু নতুন করে কোনও নাম যুক্ত হতে পারে না। এমনকি ভোটার তালিকা (Voter List) থেকে কোনও নাম বাদ যেতেও পারে না। ভোটের দিন ঘোষণার পর যে ভোটার তালিকা থাকবে, সেটাই চূড়ান্ত বলে গণ্য হওয়া উচিত। সেই তালিকায় যাঁদের নাম থাকবে তাঁরাই সম্পূর্ণ ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং ভোট দিতে পারবেন। যে ভোটাররা এখনও বিবেচনাধীন, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি কারণে তাঁরা ভোট দিতে পারছে না - এই অবস্থা ভারতের সংবিধানের পরিপন্থী।  

এই কথা মনে করিয়ে দিয়ে অধীররঞ্জন চৌধুরী দাবি করেন যাতে দ্রুত এই প্রক্রিয়া শেষ করা হয়। এই প্রক্রিয়া শেষ হলে তবেই যেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়, দাবি কংগ্রেস (Congress) নেতার। চিঠিতে তিনি দাবি করেন, SIR-এর পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা যেন না হয়। ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা করতে হবে। কারণ একবার ভোট ঘোষণা হয়ে গেলে এরা আর ভোট দিতে পারবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
South 24 Parganas News: তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী
তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী
Nadia: তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান
তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান
Advertisement

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget