এক্সপ্লোর

Birbhum: মাঘী পূর্ণিমায় দেবীর পুজো দিতে ঢল, ভিড় বীরভূমের ফুল্লরা মন্দিরে

Maghi Purnima:কথিত রয়েছে মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে প্রাচীনকালে কৃষ্ণনন্দ গিরি মহারাজ মায়ের বিশেষ কৃপা লাভ করেছিলেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ৫১ সতী পীঠের অন্যতম পীঠ হল বীরভূমে (Birbhum) লাভপুরের (Labhpur) মা ফুল্লরা। প্রতি বছরের মত এ বছরও মাঘ পূর্ণিমার এই বিশেষ দিনটিতে হয় মায়ের বিশেষ পূজা অর্চনা। 

প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদেশ পেয়ে লাভপুরে এসেছিলেন। তখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা। সেখানেই জঙ্গলের ভিতরে খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড। তারপর সেখানেই তৈরি হয় মন্দির। কথিত রয়েছে, দেবী সতীর এখানে ঊর্ধ্ব ওষ্ঠ পড়েছিল, প্রাচীনকালে এই স্থানের নাম ছিল অট্টহাস। কথিত রয়েছে মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে প্রাচীনকালে কৃষ্ণনন্দ গিরি মহারাজ মায়ের বিশেষ কৃপা লাভ করেছিলেন। আর সেই প্রাচীনকাল থেকেই আজকের এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনটিতে হয়ে থাকে বিশেষ পুজোর ব্যবস্থা। আর তাই দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন আজকের দিনে মায়ের কাছে পুজো দিতে। প্রচলিত বিশ্বাস রয়েছে, আজকের দিনে দেবীর কাছে প্রার্থনা করলে তা পূর্ণ হয়। তাই অনেকেই আজ ভক্তিভরে দেবীর পুজো দেন। পুজো ঘিরে বসে মেলা। সেখানে দূর-দূরান্ত থেকে বহু লোকজন আসেন।

কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্বে রয়েছে লাভপুর। বীরভূম জেলার এই অংশ প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। এই নাম থেকেই মনে পড়ে, চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে, অসুর নিধনে দেবীর আবির্ভাব হওয়ার পর তিনি অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করছেন। অশুভের নিধনে শুভ শক্তির জয়োল্লাস। 

সতীর ওষ্ঠ পড়েছিল
পীঠ নির্নয় তন্ত্র মতে, এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। পীঠ নির্মীত হওয়ার শর্ত অনুসারে এখানে কাদর বা কোপাই নদী উত্তর বাহিনী। স্থানীয়ভাবে এর নাম লা ঘাটা। বোলপুর থেকে লাভপুর যাওয়ার পথে ডানহাতে নতুন এই তোরণ নির্মীয় হয়েছে। সেখান থেকে কিলোমিটার খানেক ভিতরে ঢুকলে মূল মন্দির। মন্দির চত্বর খুব প্রশস্ত নয়। গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির। জগমোহনে রয়েছে হাড়ি কাঠ। তবে এই মন্দির চত্বরের মধ্যে মূল তোড়ণের পাশের শিব মন্দিরটি সবচেয়ে পুরনো। নাটমন্দিরের পড়েই রয়েছে মায়ের ঘাট। সারাবছর এখানে দেবী দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন। কালী পুজো উপলক্ষে, দেবী দুর্গার পাশাপাশি মা কালী রূপে পুজো হয়ে থাকে মা ফুল্লরার।    

আরও পড়ুন: মানুষের সঙ্গে প্রবঞ্চনা, দু’বছর দেখাই মেলেনি সাংসদের! ফুল বদলেই জন বার্লার বিরুদ্ধে সরব সুমন

সেরা শিরোনাম

West Bengal News Live: 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূলের' প্রস্তাবিত নাম ও সিম্বল কী কী ?
'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূলের' প্রস্তাবিত নাম ও সিম্বল কী কী ?
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
Mamata Banerjee TMC : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কী নাম ও চিহ্নে লড়তে চাইল?
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কী নাম ও চিহ্নে লড়তে চাইল?
Mamata Banerjee: কমিশনের সিদ্ধান্ত নিয়ে কড়া চিঠি, বাছলেন নতুন নাম ও প্রতীক, বিকালে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
কমিশনের সিদ্ধান্ত নিয়ে কড়া চিঠি, বাছলেন নতুন নাম ও প্রতীক, বিকালে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

TMC Logo News: আপাতত দুটি বিকল্প নামের প্রস্তাব নির্বাচন কমিশনে জমা দিচ্ছে 'ঋতব্রত-তৃণমূল' | ECI
Madan Mitra:
TMC Logo: Election Commission-র সিদ্ধান্তকে কটাক্ষ, Mamata Banerjee-র পাশে Congress-র Delhi নেতৃত্ব
TMC News: বিকল্প প্রতীক-নাম নিয়ে Election Commission-কে প্রস্তাব জমা দিল 'কালীঘাট তৃণমূল'|ABP Ananda
Maoist Leader Akash Arrested: পোলেরহাটে গা ঢাকা দিয়েছিল আকাশ, জানালেন কলকাতার CP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget