এক্সপ্লোর

CRPF Arms Exhibition: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করল সিআরপিএফ

Kolkata News: ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মর্টার, ইনসাস রাইফেল সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয় সিআরপিএফের তরফে। অস্ত্র প্রদর্শনী দেখতে সেখানে ভিড় জমান উৎসাহী মানুষজন।

আবির দত্ত, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করল সিআরপিএফ (CRPF)। ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) সামনে মর্টার, ইনসাস রাইফেল সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয় সিআরপিএফের তরফে। অস্ত্র প্রদর্শনী দেখতে সেখানে ভিড় জমান উৎসাহী মানুষজন।

অস্ত্র প্রদর্শনীর আয়োজন: মূলত জনসংযোগই উদ্দেশ্য। পাশাপাশি কীভাবে তাঁরা কাজ করছেন তা মানুষের সামনে তুলে ধরার জন্যই এই প্রদর্শনীর আয়োজন সিআরপিএফের। কঠিন পরিস্থিতিতে কীভাবে কাজ করেন, কঠিন পরিস্থিতিতে কীভাবে সামাল দেন সবটা তা দেখানো হয়। প্রথমবারের জন্য এই ধরনের অস্ত্র প্রদর্শনীর আয়োজন করল CRPF।

কিষেণজিকে কীভাবে বুড়িশলে এনকাউন্টার করা হয়। ১৯৫৯ সালে চিন আগ্রাসনে ১০ জওয়ান শহিদ হন। তাঁদের বীরত্বের কথা উল্লেখ করা হয়েছে। ২০০১ সালে পার্লামেন্ট আক্রমণে সিআরপিএফে ভূমিকা কী ছিল, শ্রীলঙ্কা শান্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে রয়েছে LMG- 5.56 MM INSAS, যা সব জায়গায় ব্যবহার করা হয় বলে জানাচ্ছেন জওয়ানরা। সামরিক অভিযানের সময় ব্যবহার করা হয়। নাগাল্যান্ড, ছত্তিশগড় হোক কাশ্মীর সীমান্ত, এই অস্ত্র ব্যবহার করা হয়। এছাড়াও  রয়েছে SLR, INSAS রয়েছে। 81 MM মর্টারের মতো রকেট লঞ্চার রয়েছে। যা ব্রিটেনে তৈরি হয়েছে। 84 MMকার্ল  গুস্টাভ রকেট লঞ্চার সুইডেনে তৈরি হয়েছে। অ্যান্টি ট্যাঙ্ক এই রকেট লঞ্চারের ১০০০ মিটার পর্যন্ত রয়েছে রেঞ্জ।

ভিআইপিদের সঙ্গে থাকেন CRPF জওয়ানরা। পরিস্থিতি সামাল দিতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে রক্ষা করতে থাকে অত্যাধুনিক যন্ত্র। এরকম ক্ষেত্রে X95 5.56 MM অ্যাসল্ট রাইফেল, এতে রয়েছে লেজার সিস্টেম। ভিড়ের সময় গুলি চালাতে সমস্যা হয়। তাই চিহ্নিত করার জন্য রয়েছে এই লেজার সিস্টেম। পাশাপাশি 40*46 MM আর্সেনাল আন্ডার ব্যারেল গ্রেনেড আন্ডার লঞ্চার মার্চ 6 বুলগেরিয়ায় তৈরি হয়েছে। ৪০০ মিটার এর পর্যন্ত রেঞ্জ। ২০১২ থেকে ব্যবহার করছে CRPF। রাখা হয়েছে X 95 অ্যাসল্ট রাইফেল 5.56 *4.5 MM, যা ইজরায়েল থেকে তৈরি। ৪০০ মিটার পর্যন্ত রেঞ্জ।

CRPF-এর কাজে ব্যবহার করা হয় দূরবীন। বাইনাকুলার প্রিসমেটিক 103A, দেরাদুনে তৈরি ৮০০ মিটার পর্যন্ত রেঞ্জ। এছাড়াও এমন দূরবীন রয়েছে যা মানুষ না পশু রয়েছে তা চিহ্নিত করতে পারে। প্রদর্শনীতে রাখা আছে  JVPC  ভারতে তৈরি রাইফেল। একসঙ্গে ৮০০-৯০০ রাউন্ড গুলি চলতে পারে। বর্তমানে এর ব্যবহার হচ্ছে। 51 MM  মার্টার, 7.62 mm স্নাইপার, যার রেঞ্জ ৮০০ মিটার থেকে ৩৭০০ মিটার। প্রদর্শনীতে রয়েছে AGS 30  গ্রেনেড লঞ্চার, গান মেশিন 7.62 MM। CRPF-এর সেন্ট্রাল জোনের ডিআইজি দলবিন্দ সিংহ গিরিওয়াল বলেন, CRPF-এর কাজে যাতে আরও বেশি সবাই আগ্রহী হয়, তাই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: Budge Budge Fire: বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget