এক্সপ্লোর

Cyclone Dana in Kolkata: শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি? কলকাতায় ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব কতটা, জানাল আবহাওয়া দফতর

Cyclone Dana: 'দানা'র গতির হেরফের ঘটলে ল্যান্ডফলের সময় এগিয়ে আসতে পারে।

কলকাতা: সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। ঘূর্ণিঝড় 'দানা' প্রভাব ফেলছে চলেছে এই শহরেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে সেটি। আগামী কাল ভোর পর্যন্ত সেই প্রক্রিয়া চলতে পারে, যার প্রভাব পড়বে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। (Cyclone Dana in Kolkata)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'দানা'র গতির হেরফের ঘটলে ল্যান্ডফলের সময় এগিয়ে আসতে পারে। তবে এখনও পর্যন্ত গতিপথে কোনও হেরফের হয়নি। তাই ওড়িশায় নির্ধারিত সময়ে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে, তার সংলগ্ন পশ্চিমবঙ্গতেও পড়বে। ওড়িশা সংলগ্ন পূর্ব মেদিনীপুরেই ঘূর্ণিঝড় দানার প্রভাব সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। কলকাতাতেও তার রেশ অনুভূত হবে। (Cyclone Dana)

আবহবিদরা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা ১ থেকে ২ মিটার। .৫ থেকে ১ মিটারের মতো জলোচ্ছ্বাসের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলিতে। কলকাতায় সকাল থেকে বৃষ্টি হলেও, দুপুর থেকে বৃষ্টি বন্ধ। কিন্তু সন্ধের পর থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে কলকাতায় হাওয়ার দাপট থাকবে বলে জানা যাচ্ছে। 

আজ সন্ধেয় কলকাতায় বৃষ্টি যে বাড়বে, তা শুক্রবার সারাদিন অব্যাহত থাকতে পারে। শনিবারও বৃষ্টি কিছুটা চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হবে। ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এমনকি পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশু থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

ঘূর্ণিঝড় 'দানা' যত এগিয়ে আসছে, ততই তৎপরতা বাড়ছে। আজ সন্ধে ৬টা থেকে কলকাতা বিমানবন্দরে বন্ধ পরিষেবা থাকবে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। সবমিলিয়ে ১৫ ঘণ্টা বন্ধ থাকছে উড়ান পরিষেবা। ধর্মতলায় পুরী, ভুবনেশ্বর যাওয়ার বাসগুলি দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে ফেরি পরিষেবাও আপাতত বন্ধ রাখা হয়েছে। স্ট্র্যান্ড রোডের ধারে চাঁদপাল ফেরিঘাট দুপুর থেকে বন্ধ রয়েছে। শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে ফেরি পরিষেবা, আগেই তার ঘোষণা হয়েছিল। স্টিমারগুলিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। উত্তরপাড়া-বলাগড় ফেরি পরিষেবাও বন্ধ। পুলিশের তরফে চলছে মাইকিংও। আগামী কাল কখন থেকে পরিষেবা পুনরায় শুরু হবে, তা পরিস্থিতি বুঝে ঠিক হবে। শিয়ালদায় ২৮টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে ১৯০টি লোকাল ট্রেনও। শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বুধবার দুপুর ৩.৩০টে পর্যন্ত শেষ খবর অনুযায়ী, পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব এই মুহূর্তে ১৮০ কিলোমিটার। ধানারা থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'দানা'। সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে রয়েছে। ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

সেরা শিরোনাম

Sikkim Landslide : সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
Kasba South Calcutta Law College: কসবার ল কলেজে ফের উত্তেজনা, বহিরাগত নিয়ে এসে SFI-এর উপর ডিম ছোড়ার অভিযোগ ABVP-র বিরুদ্ধে
কসবার ল কলেজে ফের উত্তেজনা, বহিরাগত নিয়ে এসে SFI-এর উপর ডিম ছোড়ার অভিযোগ ABVP-র বিরুদ্ধে
News Live Update : আজকের মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি CJP-র
আজকের মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি CJP-র
Weather Update : আরও একটা নিম্নচাপ? তুমুল বৃষ্টি, বাজ, এলোমেলো হাওয়া, দুর্যোগের মুখে পড়তে চলেছে রাজ্য? বড় আপডেট
আরও একটা নিম্নচাপ? তুমুল বৃষ্টি, বাজ, এলোমেলো হাওয়া, দুর্যোগের মুখে পড়তে চলেছে রাজ্য? বড় আপডেট

ভিডিও

CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র
Suvendu Adhikari:
Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
Ajit Maity arrest news | মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ কী ?
Nandigram:সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget