এক্সপ্লোর

Cyclone Jawad: দুর্যোগের আশঙ্কায় জনমানবহীন দিঘার সৈকত, বকখালিতে নিষেধের ঘেরাটোপে পর্যটকরা

Cyclone Jawad:উপকূল লাগোয়া পর্যটনকেন্দ্র বকখালিতে ধরা পড়েছে সেই তৎপরতার ছবি।উপকূলবর্তী বাহিনীকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতে চলছে প্রচার। নামখানার বিডিও শান্তনু সিংহ রায় বলেছেন, সবরকম প্রস্তুতি নিয়েছি।

সন্দীপ সরকার, হিন্দোল দে, রুমা পাল, দিঘা, বকখালি, কলকাতা:জওয়াদের (Cyclone Jawad)প্রভাব সরাসরি না পড়লেও দুর্যোগ মোকাবিলায় তৈরি প্রশাসন। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paraganas) এবং পূর্ব মেদিনীপুরে (East Midnapur)। দিঘা (Digha), বকখালির (Bakkhali) মতো পর্যটনকেন্দ্রে ঘেঁষতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। সতর্কতায় বাতিল করা হয়েছে ৭৫টি ট্রেন।
ওড়িশার পুরী, অন্ধ্রের শ্রীকাকুলামে আকাশে আশঙ্কার মেঘ...আসছে জওয়াদ। কলিঙ্গ পেরিয়ে বাংলার দিকে যখন আসবে, তখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। তার ফলে ঝোড়া হাওয়া, আর বৃষ্টি হবে উপকূলবর্তী এবং দক্ষিণের জেলাগুলি। দুর্যোগ মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।দক্ষিণ ২৪ পরগনায় খোলা হয়েছে ৪২টি ত্রাণ শিবির।১১৫টি সাইক্লোন সেন্টার তৈরি রাখা হয়েছে উপকূলবর্তী এই জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় ১৪ হাজার ৩৭৫ জনকে সরানো হয়েছে। মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে কাকদ্বীপ মহকুমাশাসকের অফিস। নিরন্তর পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতির। 

Cyclone Jawad:জওয়াদের প্রভাবে বৃষ্টি, মাঠেই পড়ে ধান, ক্ষতির আশঙ্কা কৃষকদের

উপকূল লাগোয়া পর্যটনকেন্দ্র বকখালিতে ধরা পড়েছে সেই তৎপরতার ছবি।উপকূলবর্তী বাহিনীকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতে চলছে প্রচার। নামখানার বিডিও শান্তনু সিংহ রায় বলেছেন, আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে অনেককে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

সমুদ্র সৈকতে ঘেঁষতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। বারবার বলার পরও সমুদ্র সৈকত থেকে না ওঠায় ফ্রেজারগঞ্জে কয়েকজন পর্যটককে ওঠবোস করায় পুলিশ। এক পর্যটক বলেছেন, অনেকদিন পর এলাম। সমুদ্রে নামতে পারলাম না। হোটেলে কেটে গেল দিনটা। 

হতাশার প্রতিধ্বনি দিঘাতেও। একে দিনভর বৃষ্টি, তার উপর প্রশাসনের কড়া নজরদারি। উইকএন্ডের ছুটিতে যাঁরা দিঘায় এসেছিলেন তাঁরা সারাদিন হোটেলেই কাটাতে বাধ্য হলেন।সৈকত জনমানবহীন। সামনের রাস্তা শুনশান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা প্রচার করছেন। নিউ দিঘা মার্কেটও খাঁ খাঁ। দোকান বন্ধ। 

পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী নীচু এলাকায় প্রশাসনের তরফে চলে সচেতনতামূলক প্রচার।দুর্যোগ, সতর্কতার ছবি ধরা পড়েছে হলদিয়া বন্দরে।শুধু জনজীবন নয়, দুর্যোগের প্রভাব পড়েছে বাঘ সুমারিতেও।রবিবার থেকে সুন্দরবনে বাঘ গণনা শুরু হওয়ার কথা থাকলেও, ঘূর্ণিঝড়ের কারণে তা মঙ্গলবার থেকে হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget