এক্সপ্লোর

Cyclone Michaung: শক্তি বাড়ছে নিম্নচাপের, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলে সতর্কতা! বাংলায় কতটা বিপর্যয়?

Cyclone Michaung Updates: পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ।  ঘূর্ণিঝড় এ পরিণত হলে সেটা সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা:  শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া অতি গভীর নিম্নচাপ (Depression) রবিবার ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হওয়ার কথা। রবিবার ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম( ‘Michaung’ pronunciation - Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম। 

আপাতত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ।  ঘূর্ণিঝড় এ পরিণত হলে সেটা সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। 

নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কবার্তা। তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকূলে সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কলকাতা থেকে দক্ষিণ ভারত গামী এবং দক্ষিণ ভারত থেকে কলকাতা গামী একাধিক ট্রেন বাতিল হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সুত্রে জানানো হয়েছে শনিবার হাওড়া থেকে চেন্নাই গামী সেন্ট্রাল মেল ট্রেন বাতিল হয়েছে। হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস এবং হাতিয়া বেঙ্গালুরু এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফেও শনিবার রবিবার সহ আগামী বেশ কয়েকদিনের জন্য নির্ধারিত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে করেছেন বাঙালি পর্যটক এবং যাত্রীরা।

আরও পড়ুন, চলন্ত ট্রেনেই মালাবদল, সিঁদুরদান, বিয়ে! অকস্মাৎ কাণ্ডে হতবাক যাত্রীরা

দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা । সকাল-সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে।  

এই সাইক্লোনের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে নেই। এর ফলে উত্তর ও উত্তর পূর্ব ও পূর্ব দিক থেকে বাতাস আসবে । এই হাওয়া দিয়েই আসবে জলীয়বাষ্প এবং মেঘের পরিমাণ অনেকটাই বাড়বে। তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার কোন পরিবর্তন নেই। ৬ এবং ৭ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ৯ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রাও কমতে শুরু করবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেছেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেছেদায় গ্রেফতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget