এক্সপ্লোর

Cyclone Remal : রেমাল-শঙ্কা, কী প্রভাব পড়তে চলেছে রেল-ফেরি পরিষেবায় ? প্রশাসনিক ব্যবস্থায় কী কী ?

West Bengal Weather Update: ভোটের মাঝে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে তাই আগেভাগেই সতর্ক প্রশাসন।

বিটন চক্রবর্তী, সুনীত হালদার, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : আবহাওয়া দফতর বলছে রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। যার প্রভাব পড়তে চলেছে এরাজ্যের উপকূলের জেলাগুলিতে। বাসিন্দাদের সতর্ক করতে প্রচার শুরু করেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম, ত্রাণ শিবির। রবি ও সোমবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

একদিকে ভোটের উত্তাপ ! তারমধ্য়ে এবার দুর্যোগের আশঙ্কা ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। গত কয়েক বছরে ফণী, আমফান, ইয়াসের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থেকেছে বাংলা। ভোটের মাঝে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে তাই আগেভাগেই সতর্ক প্রশাসন।

কী কী ব্যবস্থা ?

  • উপকূলের জেলাগুলিতে নদী ও সমুদ্র তীরের বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার করছে করছে জেলা প্রশাসন।
  • কাঁথি, হলদিয়া, দিঘায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
  • দুর্ঘটনা এড়াতে রবি ও সোমবার গাদিয়াড়া থেকে সব ফেরি বন্ধ রাখা হয়েছে।
  • তৈরি রাখা হয়েছে ত্রাণ শিবির।
  • হলদিয়া পুরসভার সমস্ত কর্মী আধিকারিকের ছুটি বাতিল করা হয়েছে।
  • রবি ও সোমবার হাওড়া থেকে কলকাতা সব ফেরি পরিষেবা বন্ধ রাখছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি।
  • হাওড়ার শ্যামপুরে হুগলি নদীর তীরে গাদিয়াড়া, শিবগঞ্জ, বাণেশ্বরপুর, গুজারপুর-সহ একাধিক গ্রামে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।
  • এলাকায় পৌঁছেছে ৩০ জনের এনডিআরএফ টিম।
  • ত্রাণ শিবিরগুলিতে পানীয় জল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ব্যবস্থা রেল পরিবহনেও-

  • পূর্ব রেলের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
  • বিভিন্ন স্টেশনে থাকছে হেল্প ডেস্ক।
  • ঝড়ে ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতির জন্য টাওয়ার ভ্যান তৈরি রাখা হচ্ছে।
  • ব্যবস্থা করা হচ্ছে বিকল্প ইঞ্জিনের।
  • রবি ও সোমবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল।

অন্যান্য-

  • হুগলি থেকে খড়দা, পানিহাটি, জগদ্দল যাওয়ার ফেরি পরিষেবা বন্ধ থাকছে রবিবার।
  • জেলা প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে মৎসজীবীদের।
  • হুগলি-চুঁচুড়া পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
  • সুন্দরবন এলাকায় ঘোড়ামারা, মৌসুনি, জি প্লটের মতো প্রত্যন্ত দ্বীপগুলোতে ইতিমধ্যেই জল ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
  • বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে NDRF।
  • ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে শনিবার কাকদ্বীপে বৈঠক করেন জেলাশাসক ও পুলিশ সুপার। যেসব জায়গায় মাটির বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে সেগুলি আগেভাগে মেরামত করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

    এদিকে রেলের তরফে জানানো হয়েছে, ‘রেমাল’-এর কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। তার জেরে ৪৮টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। তার মধ্যে রয়েছে শিয়ালদা - লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হচ্ছে একাধিক, লক্ষ্মীকান্তপুর-নামখানা , শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-বারাসত-হাসনাবাদ লোকাল।

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget