এক্সপ্লোর

Cyclone Remal Update: রেমালের জেরে প্রবল বর্ষণ, জমা জলে দুর্ভোগের মুখে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী

Cyclone Remal Water Logging: পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুরে হাঁটুজলে ভোগান্তি যাত্রীদের..

কলকাতা: রেমালের জেরে প্রবল বৃষ্টি (Cyclone Remal Update)। জমা জলে চরম ভোগান্তি। জল জমেছে রাস্তায়। মেট্রোর লাইনেও (Kolkata Metro)। কিছুক্ষণ আগে শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা চালু হলেও হাসনাবাদ লাইনে আটকে পরিষেবা (Local Train)। প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও। প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। তারই মধ্য দিয়ে চলছে বাস পরিষেবা। পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুরে হাঁটুজলে ভোগান্তি যাত্রীদের। 

জমা জলে ভোগান্তি, বিপদের আশঙ্কা

অতীতে কলকাতা-সহ জেলায় একাধিকবার প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। তবে বৃষ্টির জমা জলে তড়িতাহিত হয়ে মৃত্য়ুর ঘটনা ফিরেছে বারবার। তাই যেসকল এলাকায় শহরে জল জমে রয়েছে, স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। পাশাপাশি আরও একটা বিষয় হল ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ। জমা জল ডেঙ্গির  মশাদের আঁতুরঘর। এদিকে শহরের হাসপাতালগুলির ভিতরেও জমে জল। সবমিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তাই সবকিছু নিয়েই সতর্ক প্রশাসন।

হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

ঘূর্ণিঝড় রেমালের জেরে হাওড়ায় বিপর্যস্ত জনজীবন। রাতভর বৃষ্টিতে হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, ঘুসুড়ি এবং লিলুয়ার বেশ কিছু জায়গায় জল জমেছে। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রাতে ঝড়ের সময় মধ্য হাওড়ার হালদার পাড়া সেকেন্ড বাই লেনে একটি টালির চালের বাড়ির ওপর বড় গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান বাসিন্দারা। পাশাপাশি, ভোট আসে ভোট যায়, হাল ফেরে না বেহালার। এক রাতের বৃষ্টিতে জলের তলায় বনমালি নস্কর রোড। যার জেরে ৪টি রুটের অটো বন্ধ। চূড়ান্ত হয়রানির শিকার এলাকার বাসিন্দারা।

কী বলছে হাওয়া অফিস ?

দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। ল্যান্ড ফলের পর শক্তি হারিয়েছে রেমাল
এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে।

আরও পড়ুন, বিমান পরিষেবা চালু কলকাতায়, আবহাওয়ার উন্নতিতে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget