এক্সপ্লোর

Cyclone Remal Update : উত্তাল হচ্ছে সমুদ্র, হু হু করে বইছে হাওয়া, কখন বদলে যাবে কলকাতার আবহাওয়াও ?

Remal Effect On Kolkata : আয়লা, আমফান, ফণী, ইয়াসের মতোই কি ভয়ানক হবে এই ঘূর্ণিঝড়ের অভিঘাত ? পূর্বাভাস বলছে, বেশ তীব্র আঘাত হানতে পারে এই ঝড়। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : কলকাতার আকাশে এখনও খটখটে রোদ। কিন্তু 'রেমাল' ( Remal ) আসতে আর বেশি দেরি নেই।  পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হয়েছে নিম্নচাপ ( Depression )। শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে বাংলার দিকে । গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয় সিস্টেমটি। তারপর তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই তার নাম হবে রেমাল। আয়লা, আমফান, ফণী, ইয়াসের মতোই কি ভয়ানক হবে এই ঘূর্ণিঝড়ের অভিঘাত ? তা তো বলবে সময়ই। তবে পূর্বাভাস বলছে, বেশ তীব্র আঘাত হানতে পারে এই ঝড়। 

আবহাওয়ার মানচিত্র বলছে, ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে নিম্নচাপের দূরত্ব ৩৮০ কিলোমিটার। নিম্নচাপের জেরে দিঘায় বাড়ছে ঢেউ।  কলকাতার আকাশে মেঘের আনাগোনাও নেই বটে, তবে প্রকৃতি যে কোনও সময়ই রূপ বদলাতে পারে।  দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আস্তে আস্তে মেঘলা করছে আকাশ। 

শনিবার সন্ধের মধ্যেই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আর রবিবার সকালের মধ্যেই তা  শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। তখনই তার নাম হবে রেমাল।  আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে, রবিবার মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে 'রেমাল'। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। 

শুক্রবার থেকেই দিঘায় উত্তাল সমুদ্র। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ামাত্রই পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। ফিরিয়ে আনা হয়েছে মৎস্যজীবীদের।  পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে হলদিয়া, কাঁথির এসডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম। 

জেলার মতো সতর্কতা কলকাতাতেও।  দুর্যোগ মোকাবিলায় আগেভাগে সতর্কতা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবারই  'রেমাল' নিয়ে প্রশাসনিক বৈঠক হয় নবান্নে। বৈঠকে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব, পুলিশ আধিকারিকরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। প্রশাসনিক সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলা দল, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতর প্রস্তুত রয়েছে। উপকূলে  বিভিন্ন অঞ্চলে চলছে মাইকে সচেতনতা প্রচার।  বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।  

আবহাওয়া দফতরের  পূর্বাভাস অনুসারে, মালদায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড়।এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার আম চাষীদের।  এবছর এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচন্ড দাবদহের কারণে ফলন কম হয়েছে আমের।  তার উপরে গোদের ওপর বিষফোঁড়া এই ঘূর্ণিঝড়।  ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের।  তাই আম পরিপক্ক হওয়ার আগেই আমপাড়ার তোড়জোড় শুরু হয়েছে মালদার বাগান গুলিতে।   

রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget