এক্সপ্লোর

Malda News: মালদায় বিজেপিতে ফাটল, শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই দলত্যাগ

BJP: শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই মালদায় বিজেপিতে ফাটল। বিরোধী দলনেতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দল ছাড়লেন মালদা উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমিত্র রায়।

করুণাময় সিংহ, মালদা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মালদায় দল ছাড়লেন বিজেপি (BJP) নেতা। শুভেন্দুকে দেখে বিজেপিতে এসে হয়তো ভুল করেছিলাম, দাবি করেছেন দলত্যাগী সৌমিত্র রায়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, দাবি জেলা বিজেপি নেতৃত্বের।

মালদায় দল ছাড়লেন বিজেপি নেতা: শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই মালদায় বিজেপিতে ফাটল। বিরোধী দলনেতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দল ছাড়লেন মালদা উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমিত্র রায় (Soumitra Roy)। মঙ্গলবার দুপুরে মালদার গাজোলে শুভেনদুর সভা ছিল। সেই সভাতে অনুপস্থিত ছিলেন সৌমিত্র রায়। বিকেলে বিরোধী দলনেতার সভা শেষ হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।                               

২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন সৌমিত্র রায়। পরে সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের পদে বসানো হয় তাঁকে। কিন্তু, দু'বছরের মধ্যেই দল ছাড়ার কথা ঘোষণা করলেন সৌমিত্র। তাঁর দাবি, শুভেনদুকে দেখে বিজেপিতে এসে হয়তো ভুল করেছিলাম।  দলত্যাগী বিজেপি নেতা সৌমিত্র রায় বলেন, “শুভেন্দু অধিকারীকে দেখে বিজেপিতে এসেছিলাম হয়তো ভুল করেছিলাম। তিনি ধর্মান্ধ রাজনীতি করছেন আর সেই কারণেই এই ইস্তফা।’’এই ঘটনা সামনে আসতে বিজেপিকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। অন্যদিকে,  মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “মানুষের ক্ষোভ দুঃখ বিক্ষোভ থাকে। আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নেওয়া যাবে।’’ পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে মালদায় বিজেপি নেতার দলত্যাগ ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির।                                                       

এদিকে মালদার গাজোলের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের (Trinamool) 'দিদির দূত'কে ফের 'ভূত' বলে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari)। 'যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে, সেই ভূত আসবে। তৃণমূলের চোরেরা ১০০ দিনের কাজের টাকাও চুরি করেছে। রাজ্যকে দেউলিয়া করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার।'

আরও পড়ুন: Job Seekers: বিকাশরঞ্জনের বাড়িতে ২০১৯-এর SLST-র চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: প্রবল জনরোষ, অভিষেককে ডিম-জুতো, 'ওঁর এটাই প্রাপ্য', সোনারপুরে ক্ষোভে ফুঁসছে জনতা
প্রবল জনরোষ, অভিষেককে ডিম-জুতো, 'ওঁর এটাই প্রাপ্য', সোনারপুরে ক্ষোভে ফুঁসছে জনতা
West Bengal News LIVE Updates: জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
Bengali News Live Update: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা
Family Planning: জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget