এক্সপ্লোর

Suvendu Adhikari: সাগরদিঘি উপনির্বাচনে বিরোধীদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর

Sagardighi By Poll 2023: ২৪৬টি বুথে বিরোধীদলের এজেন্টদের একসঙ্গে থাকার বার্তা শুভেন্দুর। 

কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi By Election 2023) বিরোধীদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর (Suvendu Adhikari)। ২৪৬টি বুথে বিরোধীদলের এজেন্টদের একসঙ্গে থাকার বার্তা শুভেন্দুর। গতকাল রাজ্যের বিরোধী দলেনতা বলেন, "আমরা ক্লোজ নজর রাখছি। ২৪৬টা বুথেই বিরোধী দলের এজেন্টরা থাকবে। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই করব। সাগরদিঘির ভোটকে পঞ্চায়েত ভোটকে প্রহসনের ভোট করতে দেব না। তার জন্য যা যা করার সবটাই করা হবে।'' 

এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ৩ দিন আগে ওসিকে সরাল নির্বাচন কমিশন। ভোটের মুখে সাগরদিঘির নতুন ওসি হলেন নিমাই ঘোষ। ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড়ের আবহে, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার ৩ দিন আগে গতকাল সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে কমিশনের কড়া নির্দেশ, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার। সাগরদিঘি থানার নতুন ওসি হলেন নিমাই ঘোষ, তিনি এর আগে হাওড়া কমিশনারেটে কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, অপসারিত ওসি অভিজিৎ সরকারকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ওসি অভিজিৎ সরকারের বিরুদ্ধে অনেক দিন ধরেই বিরোধীদের অভিযোগের পাহাড় জমছিল। শাসকদল তৃণমূলের হয়ে পক্ষপাতদুষ্ট হিসেবে কাজ করা বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, অভিজিৎ সরকারের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগে সরব হয় বিরোধী শিবির।সম্প্রতি প্রতারণা ও ধর্ষণের অভিযোগে সাগরদিঘির প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমানের গ্রেফতারিতে সেই অভিযোগ আরও তীব্র হয়। ভোটের আগে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই গ্রেফতার করা হয়েছে সাইদুরকে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে সাগরদিঘি থানার পুলিশের ভূমিকা। ১৫ বছর আগের ঘটনায় কেন প্রাথমিক তদন্ত করা হল না? ১৫ বছর আগের ঘটনায় কেন ২০২৩-এ অভিযোগ করা হল?এই প্রশ্ন তুলে ওসিকে কেস ডায়েরি-সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।ধৃত যুব কংগ্রেস নেতা পরে অন্তর্বর্তী জামিন পান।সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারের অপসারণ চেয়ে আগেই নির্বাচন কমিশনে চিঠি লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওসি অভিজিৎ সরকারকে সাসপেন্ড করার দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত হলেন ওসি অভিজিৎ সরকার।

আরও পড়ুন: Panchayat Election : বরাদ্দ টাকা কাজে লাগিয়ে এক মাসের মধ্যে বকেয়া কাজ শেষ করুন, জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget