এক্সপ্লোর

DA Agitation: বকেয়া DA-র দাবিতে পথে, রুটির মালা পরে আন্দোলনে সরকারি কর্মচারীরা

DA Protest: গত এক মাসের বেশি সময় ধরে অনশনে সামিল হয়েছেন আন্দোলনকারীরা। রবিবার ছিল আন্দোলনকারীদের অনশনের ৪৪ তম দিন।

কলকাতা: কেন্দ্রীয় হারে ডিএ-র (DA Agitation) দাবিতে মিছিল ও সভা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। প্রতিবাদে সামিল কংগ্রেস ও বিজেপি। দাবি না মিটলে লোভসভা ভোটের আগে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের (West Bengal Government Employee)।

বকেয়া ডিএ-র দাবিতে পথে: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার ৪০২ তম দিন ছিল রবিবার। এদিন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। মিছিলে যোগ দেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ও আশুতোষ চট্টোপাধ্যায়। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, “এই দাবি হকের দাবি, এই দাবি মেনে না নিলে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে।’’

গত এক মাসের বেশি সময় ধরে অনশনে সামিল হয়েছেন আন্দোলনকারীরা। রবিবার ছিল আন্দোলনকারীদের অনশনের ৪৪ তম দিন। রাজ্য সরকারি কর্মচারী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে অনশনে সামিল হয়েছেন। রবিবার হুইল চেয়ারে বসেই মিছিলে অংশ নেন তিনি। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মরে গেলেও আন্দলন চলবে।’

রুটির মালা পরে, হাতে রুটি নিয়ে, মাথায় হাঁড়ি নিয়ে মিছিলে সামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন,  ‘সরকার দাবি না মানলে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে।’ মিছিল শেষের পরে একটি সভা করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সেখানে যোগ দেন বিরোধী দলনেতা। আন্দোলনকারীদের ভোট কর্মী হিসেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাবি দাওয়া তুলে ধরার সুপারিশ করেন শুভেন্দু অধিকারী।

গত মাসে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছে সরকার। সেখানে রাজ্যের সরকারি কর্মীদের DA আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু  তারপরেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক রয়ে গিয়েছে। সেই ফারাক না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা। গত মাসেই একগুচ্ছ নতুন কর্মসূচির ডাক দিয়েছিল যৌথ সংগ্রামী মঞ্চ। এর আগে ২২ ফ্রেব্রুয়ারি সরকারি অফিসগুলিতে কর্মবিরতি পালন করা হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করেন তাঁরা। এরপর ৬ ও ৭ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Update: সব সাংবিধানিক প্রধানদের রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত, সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget