এক্সপ্লোর

Supreme Court: ‘কিছু অন্তত দিন’! DA নিয়ে সুপ্রিম কোর্ট, রাজ্য বলল, ‘১০০ দিনের টাকাও পাই না, সব নিজেদের করতে হচ্ছে’

DA Case: মঙ্গলবার শীর্ষ আদালতে DA মামলার শুনানি শুরু হয়েছে।

কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দেওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত (DA Case)। সেই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন DA আদৌ মৌলিক অধিকার কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠল। পাশাপাশি, রাজ্যের সরকারি কর্মীদের কিছু টাকা হলেও দেওয়া হোক বলে মন্তব্য করল শীর্ষ আদালত। পাল্টা রাজ্য জানাল, ১০০ দিনের কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র। সবটাই রাজ্যকে নিজের কোষাগার থেকে দিতে হচ্ছে। (Supreme Court)

মঙ্গলবার শীর্ষ আদালতে DA মামলার শুনানি শুরু হয়েছে। সেখানে মধ্যাহ্ন বিরতির পর রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশে আদালত বলে, "ওঁরা তো আপনাদেরই কর্মী! কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন, কিছু টাকা হলেও দিন।" এর পাল্টা, সংবিধানকে উদ্ধৃত করেন রাজ্য সরকারের আইনজীবী। তিনি বলেন, "২৫ শতাংশ DA দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ, তা সাংবিধানিক এক্তিয়ারভুক্ত।" (DA Case)

গত ১৬ মে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত। ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জন্য। গত ২৭ জুন সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে এখনও বকেয়া DA দিতে পারেনি রাজ্য। বরং আরও ছ'মাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয় তারা। জানায়, যে ২৫ শতাংশ হারে DA মিটিয়ে দিতে বলা হয়, তা আদালতে জমা রাখতে রাজি তারা। সেই নিয়েই শুনানি চলছে। 

আদালত এদিন অন্তত কিছু টাকা মিটিয়ে দেওয়ার কথা বললে, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, "বাজারদরের ভিত্তিতে DA দিতেই হবে, এমন কোথাও বলা নেই। ট্রাইবুনালের এক্তিয়ারের বাইরে গিয়ে এধরনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা রয়েছে, তার জন্য ধার করতে হবে রাজ্য সরকারকে। RBI থেকে টাকা ধার করতে হবে, তার জন্য বিল পাস করাতে হবে বিধানসভায়।" রাজ্যের তরফে আদালতে বলা হয়, "এভাবে টাকা দিতে পারি না আমরা। ১০০ দিনের টাকাও পাই না আমরা। সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে। বাজারদরের কথা বলে এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না।"

রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে সকাল থেকেই সওয়াল জবাব চলছে। সেখানে DA আদৌ মৌলিক অধিকার কিনা, তা নিয়ে বিস্তর তর্ক চলে। বিচারপতি সঞ্জয় করোল বলেন, "কলকাতা হাইকোর্ট মহার্ঘভাতাকে মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলেছিল। এ বিষয়ে আপনাদের কী মত? আমরাও বিবেচনা করে দেখেছি। এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে।" যদিও রাজ্য সাফ জানিয়েছে, DA কোনও মৌলিক বা আইনি অধিকার নয়। রাজ্য সরকারই DA-র হার নির্ধারণ করতে পারে।

কলকাতা হাইকোর্ট এর আগে যে রায় দিয়েছিল, তাতে DA মৌলিক অধিকার হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। কিন্তু এদিন আদালত জানায়, এমন কিছু পাওয়া যাচ্ছে না, যার আওতায় DA-কে মৌলিক অধিকার বলা যেতে পারে। এতে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী, বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, 'পাসিং রেফারেন্স' হিসেবেই কলকাতা হাইকোর্ট ওই মন্তব্য করেছিল। মৌলিক অধিকার নয়, বরং DA পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার।

কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা স্পষ্ট জানান, রাজ্য সরকার DA দেয়। কিন্তু কেন্দ্রীয় হারে DA দিতে হবে বলে দাবি তোলা হচ্ছে। এমন কোনও আইনে বলা নেই যে, কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মচারীদের DA দিতে হবে। বরং নিজেদের অর্থনৈতিক ক্ষমতা, মূল্যবৃদ্ধি, সব কিছু দেখে রাজ্য DA-র হার ঠিক করে। রাজ্য সরকারই DA-র হার ঠিক করবে। এটা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে।  কেন্দ্রের হারে DA দিতে হবে বলে রাজ্যকে বাধ্য করতে পারেন না রাজ্য সরকারের কর্মচারীরা। 

দেশেক বহু রাজ্যেই কেন্দ্রীর হারে DA দেওয়া হয় না বলে এদিন রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে দাবি করেন বর্ষায়ীন আইনজীবী সিব্বলও। তিনি বলেন, "রাজ্যের নিরিখে DA-র হার আলাদা। ১৩টি এমন রাজ্য রয়েছে দেশে, যারা কেন্দ্রের সমান DA- দেয় না, নিজের ক্ষমতা অনুযায়ী DA-র হার নির্ধারণ করে। পশ্চিমবঙ্গ সরকারও সাধ্য মতো DA দিচ্ছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget