এক্সপ্লোর

৩১ মার্চের মধ্যে বকেয়া DA-র ২৫% দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ! শুভেন্দু বললেন ...

Supreme Court DA Case : বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারী মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উপকৃত হবে ১২ লক্ষ পরিবার বছরের পর বছর  ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত থাকার সুপ্রিম কোর্টের এই রায়-এ খুশির হাওয়া প্রতিবাদী কর্মচারীদের মধ্যে।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের ১১ নম্বর এজলাসে চলছিল রায়দান। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কী আছে? সকলের নজর ছিল বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চের দিকে। রায়ের দিকে তাকিয়ে ছিল এ রাজ্যের সরকারি কর্মীরা। অবশেষে এল সেই প্রতীক্ষিত রায়। সুপ্রিম কোর্ট DA মামলা নিয়ে বড় নির্দেশ দিল রাজ্যকে। একেবারে তারিখ বেঁধে দিয়ে বলল, এখনই বকেয়া DA-র ২৫% দিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে DA দিয়ে দিতে হবে। 

এই রায় সামনে আসার পরই রাজ্যকে কড়া ভাষায় নিশানা করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা পোস্টে লিখলেন, 'ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন, নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যে বারংবার বলে এসেছেন যে, "ডিএ কর্মচারীদের অধিকার নয়"। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিলো যে ডিএ হলো কর্মচারীদের আইনসিদ্ধ ন্যায্য অধিকার কোনো অনুদান নয়। ' 

শুভেন্দু অধিকারী লিখলেন, এই রাজ দীর্ঘ প্রতীক্ষার পর এসেছে। বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পেতে চলেছে।  আদালতের নির্দেশেই তা সম্ভব হতে চলেছে।  মহার্ঘ ভাতা পেতে চলেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে 'অসংবেদনশীল সরকার' বলে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী লিখলেন, এই সরকার দীর্ঘ দিন রাজ্যের সরকারি কর্মচারীদের তাঁদের প্রাপ্য অধিকার দেয়নি।

রাজ্য সরকারি কর্মীদের সুদীর্ঘ আন্দোলনকে কুর্নিশ জানিয়ে শুভেন্দু লিখলেন, 'একের পর এক আইনি লড়াই জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটি কোটি টাকা ধ্বংস করে দেশের তাবড় আইনজীবীদের দাঁড় করিয়েছেন শুধুমাত্র প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে' । রাজ্য সরকারি কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা। 
 
বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারী মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উপকৃত হবে ১২ লক্ষ পরিবার বছরের পর বছর  ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত থাকার সুপ্রিম কোর্টের এই রায়-এ খুশির হাওয়া প্রতিবাদী কর্মচারীদের মধ্যে। ৩১ মার্চের মধ্যে বকেয়া না মেটালে পথে নামার হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

আজ বুধবারই রাজ্য বাজেট।  সরকারি কর্মচারীদের বকেয়া DA দিতে রাজ্যের মোট খরচ হবে ৪৩ হাজার কোটি টাকার বেশি। তাই মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রাজ্য বাজেটে থাকবে বাড়তি টাকার সংস্থান। আশাবাদী কর্মচারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget