এক্সপ্লোর

DA Case: সরকারি কর্মীদের ডিএ-হিসেবে বহু 'পিছিয়ে' বাংলা

DA Difference: পরিসংখ্যান বলছে, ডিএ-র নিরিখে গুজরাত, কর্ণাটক, রাজস্থান, কেরল-সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলার সরকারি কর্মীদের প্রাপ্তির ফারাক অনেকটাই।

রুমা পাল, অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদার, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ’র ফারাক ৩১ শতাংশ। পরিসংখ্যান বলছে, ডিএ-র নিরিখে গুজরাত, কর্ণাটক, রাজস্থান, কেরল-সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলার সরকারি কর্মীদের প্রাপ্তির ফারাক অনেকটাই।

কী রায় হাইকোর্টের:
DA মামলায় কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। তাতে মুখে হাসি ফিরেছে রাজ্য সরকারি কর্মীদের। মূল যে মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দিল, তা দায়ের হয়েছিল পঞ্চম বেতন কমিশনকে ভিত্তি করে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার যত ডিএ বাড়িয়েছে, ততই পিছিয়ে পড়েছেন রাজ্যের কর্মীরা। কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের বেতনের ফারাক হয়েছে বিস্তর। জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

কেন্দ্রে কত ডিএ:
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন কার্যকরী করে কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ DA পান। ঠিক সেই সময়েই রাজ্যের কর্মীরা ষষ্ঠ পে কমিশন অনুযায়ী, মূল বেতনের ৩ শতাংশ ডিএ পান। সেই হিসেব দেখলে এখন কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে ডিএ’র ফারাক ৩১ শতাংশ।

নির্দেশের পরে কী ছবি:
শুক্রবার হাইকোর্টের রায়ের পরে একজন গ্রুপ ডি কর্মী, যাঁর মূল বেতন ৬ হাজার ৬০০ টাকা ছিল। এদিনের রায় অনুযায়ী, পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রায় ২ লক্ষ টাকা পাবেন তিনি। গ্রুপ সি কর্মীর মূল বেতন ৭ হাজার ৩০০ টাকা। তিনি বকেয়া প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা পাবেন। গ্রুপ বি কর্মীর মূল বেতন ১০ হাজার ৩০০ টাকা। তিনি পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা পাবেন। আর গ্রুপ এ কর্মী, যাঁর মূল বেতন ১৩ হাজার ৪০০ টাকা, তিনি বকেয়া প্রায় ৪ লক্ষ টাকা পাবেন।


ষষ্ঠ পে কমিশন অনুসারে এখন বাংলার সরকারি কর্মীরা মূল বেতনের ৩ শতাংশ DA পান। অন্য রাজ্যে কী ছবি?

DA Case: সরকারি কর্মীদের ডিএ-হিসেবে বহু 'পিছিয়ে' বাংলা

  • বাম শাসিত কেরল এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৬ শতাংশ হারে ডিএ দেয়।
  • কংগ্রেস শাসিত রাজস্থান সরকার দেয় ৩৪ শতাংশ।
  • বিজেপি শাসিত গুজরাত ২৮ শতাংশ।
  • কর্ণাটক ২৭.২৫ শতাংশ হারে DA দেয়।
  • বিহার ২৮ শতাংশ হারে।
  • কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় সরকার ২২ শতাংশ হারে DA দেয়।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস, তারপর গর্ভপাত! ধৃত যুবক

সেরা শিরোনাম

News Live Blog : 'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget