এক্সপ্লোর

Howrah News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস, তারপর গর্ভপাত! ধৃত যুবক

Howrah News Update:হাওড়া শ্যামপুরের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিলেন। ধৃত যুবক পেশায় সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার।

সুনীত হালদার, হাওড়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা থাকাকালীন এক কিশোরীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তারপরে সম্পর্ক থেকে বেরিয়ে চাপ দিয়ে কিশোরীর গর্ভপাত (abortion) করানোরও অভিযোগ। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল এক যুবককে। হাওড়া শ্যামপুরের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিলেন। ধৃত যুবক পেশায় সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার। ধৃত যুবকের নাম প্রদীপ্ত ডগর। 

কী অভিযোগ:
বৃহস্পতিবার পুলিশ ওই যুবককে তাঁর কর্মস্থল বেঙ্গালুরু (Bengaluru) থেকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু করেছে পুলিশ। এছাড়া ভ্রূণ হত্যার অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক হাওড়ার (Howrah) শ্যামপুরের বাসিন্দা। বছর খানেক আগে ওই এলাকারই এক নাবালিকা কিশোরীর সঙ্গে তার সম্পর্ক শুরু হয় বলে দাবি। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকার সঙ্গে সহবাস করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। পরিবারের দাবি, সহবাসের ফলে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে, তখন সে নাবালিকা (Minor)। তখন তাকে জোর করে চুপ করে থাকতে বলে অভিযুক্ত। শেষ পর্যন্ত লোক জানাজানির ভয়ে তাকে নিয়ে আমতার এক নার্সিংহোমে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। এরপরেই এখান থেকে বেঙ্গালুরু চলে যায় ওই যুবক।

অভিযোগ দায়ের:
অভিযোগ, বেঙ্গালুরু যাওয়ার পর থেকে ওই যুবক আর ওই কিশোরীর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখছিল না। ইতিমধ্যেই ওই কিশোরী সাবালিকা হয়েছে। এর মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায় তরুনীর পরিবারের মধ্যে। পরিবারের লোকেরাও ওই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনও অবস্থাতেই আর অভিযুক্ত যুবক সাড়া দিচ্ছিল না। শেষ পর্যন্ত কোনও উপায় না দেখে গত ৭ এপ্রিল ওই তরুণী শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ ওই যুবকের কর্মস্থল বেঙ্গালুরে যায়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে আসা হয় শ্যামপুরে। শুক্রবার তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক তার দু দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:   'মতান্তর হতে পারে, ঐক্য নষ্টে চেষ্টা করলেই বাদ' INTTUC-এর দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা ঋতব্রতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget