এক্সপ্লোর

Dearness Allowance: 'চিরকুট'এর পাল্টা জবাব! মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা

১১ এপ্রিল সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই ৬ এপ্রিল, ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১০ এবং ১১ই এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসবেন আন্দোলনকারীরা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, কলকাতা: চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিতে যোগদান ও পদের কথা উল্লেখ থাকবে। অন্যদিকে বিজেপি শাসিত অসম সরকারের ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়েও, সরগরম বঙ্গ রাজনীতি।

চিরকুটে চাকরি পাওয়া থেকে শুরু করে, চোর ডাকাত বলে কটাক্ষ। তারপর নামের তালিকা তুলে ধরে, ফাইল খুঁজে বের করার হুঁশিয়ারি। রেড রোডের ধর্না মঞ্চ থেকে, DA আন্দোলনকারীদের এভাবেই নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে প্রতিবাদের পথে হাঁটতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ। চিঠিতে থাকবে DA আন্দোলনকারীদের নাম

শিক্ষাগত যোগ্যতা, চাকরিতে যোগদানের সাল, কোন পদে যোগদান করেছিলেন এবং বর্তমানে কোন পদে আছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, উনি বারবার তুলে আনছেন চিরকুটে চাকরি পাওয়ার কথা, ২০০১ সাল থেকে না কি শুরু হয়েছে, আমরা ঠিক করেছি, একটা বয়ান লিখে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি লিখে জানাব, যে আমরা ওই সালে নিয়োগ পেয়েছি, ওই পদে চাকরি করেছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আপনার যদি মনে হয় চিরকুটে চাকরি পেয়েছি, তাহলে তদন্ত করুন।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, আন্দোলনকারীদের আমরা নৈতিক সমর্থন করেছি। রাজনৈতিক রং লাগুক চাই না।  মুখ্যমন্ত্রী তাঁর কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছেন।
তৃণমূল অবশ্য আন্দোলনকারীদের আক্রমণের অবস্থানে অনড়।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, ওরা নাটক করছে, দিল্লিতে গিয়ে ধর্না দেবে ডিএ-র দাবি, আর রাজ্যের যে বকেয়া রয়েছে দিল্লির কাছে, সেটা বলতে পারছে না, নটাঙ্কি হচ্ছে। যারা কাজ করতে পারে না, সব কটার হিসেব রাখা হবে।

ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের DA-এর ফারাক ৩৬ শতাংশ। সেখানে বিজেপি শাসিত অসম সরকার, ৪ শতাংশ DA বাড়িয়ে কেন্দ্রের ৪২ শতাংশকে ছুঁয়ে ফেলেছে। শনিবার সকালে আসা এই খবর ঘি ঢেলেছে সংগ্রামী যৌথ মঞ্চের ক্ষোভের আগুনে! অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার DA-এর হার বৃদ্ধির ট্যুইট রিট্যুইট করে, এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,  এটা দুঃখজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার কর্মীদের 'চোর-ডাকাত' বলে। অসমের মুখ্যমন্ত্রীকে গৈরিক শুভেচ্ছা। তিনি অসম সরকারের কর্মচারীদের ৪ শতাংশ DA বাড়িয়ে, কেন্দ্রের ৪২ শতাংশের সমান করেছেন। এরপরই ট্যুইটে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, এগিয়ে বাংলা না বঞ্চিত বাংলা?


১১ এপ্রিল সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই ৬ এপ্রিল, ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১০ এবং ১১ই এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসবেন আন্দোলনকারীরা। পাশাপাশি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও স্মারকলিপি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে তাঁদের।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget