এক্সপ্লোর

Darjeeling: চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে গেল শিশু, স্টেশন চত্বরে উত্তেজনা

চলন্ত ট্রেনের এমারজেন্সি জানলা থেকে পড়ে গুরুতর জখম হল এক শিশু।

বাচ্চু দাস, দার্জিলিং: বিহারের রাজেন্দ্রনগর থেকে নিউ কামাখ্যাগামী ক‍্যাপিটাল স্পেশাল আপ ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, চলন্ত ট্রেনের এমারজেন্সি জানলা থেকে পড়ে গুরুতর জখম হয় এক শিশু।  যা নিয়ে স্টেশন চত্বরেও ছড়িয়েছে উত্তেজনা। 

বিহারের রাজেন্দ্রনগর থেকে নিউ কামাখ্যাগামী ক‍্যাপিটাল স্পেশাল আপ  খড়িবাড়ির অধিকারী স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় শিশুটি, এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। জানা গিয়েছে, শিশুটির বাড়ি গোরুবাথান এলাকায়। পরে শিশুটিকে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গেই ছিল শিশুটি। জানলার ধারে বসে সে খেলছিল। তবে, সেটি ছিল এমার্জেন্সি জানলা। দুর্ঘটনা বা অন্য কোনও বিপদের সময় দ্রুত ট্রেন থেকে বের হওয়ার জন্য এই জানলা ব্যবহার হয়ে থাকে। কিন্তু আচমকাই গ্রিল খুলে পড়ে যায় শিশুটি। 

ঘটনা ঘিরে স্টেশন চত্বরে উত্তেজনা দেখা যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ট্রেনটি  দার্জিলিং জেলার খড়িবাড়ির অধিকারী স্টেশনে ছিল।  চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্য ও সহযাত্রীরা মিলে ছুটে গিয়ে উদ্ধার করে শিশুটিকে। কোনওক্রমে প্রাণে বাঁচে শিশুটি। পরে পরিস্থিতি ঠিক হলে ট্রেনটি যাত্রা শুরু করে। 

অন্যদিকে, ক্রমেই বাড়ছে উদ্বেগ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হাসপাতালগুলিতে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। শিলিগুড়ি জেলা হাসপাতালে শিশুদের জ্বর-সর্দি উপসর্গ নিয়ে উপচে পড়া ভিড়। প্রতিদিন প্রায় ৩০০ জন শিশুকে নিয়ে মায়েরা হাসপাতাল আসছে ডাক্তার দেখাত। ভর্তি গড়ে প্রায় ৩০ জন। এই মুহূর্তে জেলা হাসপাতালে জ্বর,সর্দি, বমি, পেটে ব্যথা নিয়ে ভর্তি ৭০ শিশু। জ্বরের ভাইরাস শনাক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা শিশু বিশেষজ্ঞদের।

হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স ৫ মাসেরও কম। ইতিমধ্যেই জ্বরে আক্রান্ত শিশুদের চিকুনগুনিয়া, জাপানি এনসেফেলাইটিস, ডেঙ্গি-সহ একাধিক মেডিক্যাল টেস্টের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। 

সেরা শিরোনাম

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget