এক্সপ্লোর

Darjeeling News: দলছুট হস্তিশাবক, জাল পেতে উদ্ধার বনকর্মীদের

Darjeeling Update: সকালেই এলাকায় শাবকটিকে দেখতে পান স্থানীয়রা। কোনওভাবে শাবকটির ক্ষতি হতে পারে, না কোনওভাবে আঘাত লাগতে পেরে ভেবে উদ্বেগ ছড়ায় স্থানীয়দের মধ্যে।

বাচ্চু দাস, নকশালবাড়ি, দার্জিলিং: তরাই এলাকা। কাছেই জঙ্গল। আশেপাশে একাধিক চা বাগান (tea garden), আর কিছুদূরেই নেপাল সীমান্ত। এমন এলাকা যেন হাতিদের অত্যন্ত পছন্দের। প্রায়শই এদিক-ওদিক থেকে নকশালবাড়ি ও তার আশেপাশের এলাকায় দেখা যায় হাতির দল। কখনও কখনও দলছুট হাতিও এসে পড়ে। কখনও আবার দেখা যায় দলছুট হস্তিশাবককে। ঠিক তেমনই একটি ঘটনা ঘটল বুধবার। 

কীভাবে উদ্ধার:
কোনও ভাবে দলছুট হয়ে চলে এসেছিল একটি হস্তিশাবক (elephant calf)। বুধবার সকালে শিলিগুড়ি (Siliguri) মহকুমার নকশালবাড়ি (Naxalbari) ভারত-নেপাল সীমান্তবর্তী ঝাপুজোত এলাকার ঘটনা। সকালেই এলাকায় শাবকটিকে দেখতে পান স্থানীয়রা। কোনওভাবে শাবকটির ক্ষতি হতে পারে, না কোনওভাবে আঘাত লাগতে পেরে ভেবে উদ্বেগ ছড়ায় স্থানীয়দের মধ্যে। তাছাড়া, শাবকটির খোঁজে দলের বাকিরা ওই এলাকায় চলে এসে তান্ডব চালাতে পারে ভেবেও আতঙ্ক ছড়ায়। হস্তিশাবকটিকে দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়েই এলাকায় আসেন বনকর্মীরা (Foest Guards)। টুকুরিয়াঝার ও বাগডোগরা বনবিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শাবকটিকে উদ্ধার করতে বনদফতরকে বড় জাল ব্যবহার করতে হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শাবকটিকে জালে বন্দি করে ট্র্যাক্টরে তোলা হয়। তারপরে মেচি নদী পার করে নিয়ে যাওয়া হয় বাগডোগরার টাপুই বিট অফিসে। পরে শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করে বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হতে পারে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

বারবার এক ঘটনা:
সারা রাজ্যেই হাতি-মানুষ দ্বন্দ্বের ছবি দেখা যায়। একাধিকবার বিভিন্ন জেলায় হাতির তাণ্ডব, দলছুট শাবক ধরা পড়ার ঘটনা ঘটে। এই মাসেই আলিপুরদুয়ারেও ঠিক এমনই একটি ঘটনা
ঘটেছিল। সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত নিমাতি রেঞ্জ এলাকায় একটি হস্তিশাবক গর্তে পড়ে যায়। একটি হাতির দল নিমাতি এলাকায় বেরিয়ে আসার সময় ওই ঘটনা ঘটে। শাবকের চিৎকারে বিষয়টি টের পান বনকর্মীরা। তাঁরা খবর দেন উদ্ধারকারী দলকে। তাদের চেষ্টায় জেসিবি দিয়ে মাটি কেটে সারা রাত চলে উদ্ধার কাজ। পরে দলের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় শাবকটিকে।

আরও পড়ুন: আলুতে মেশানো যাবে না রং, সিঙ্গুরে অভিযান করে বার্তা পুলিশের

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget