এক্সপ্লোর

Hooghly News: আলুতে মেশানো যাবে না রং, সিঙ্গুরে অভিযান করে বার্তা পুলিশের

Hooghly Update: আলুতে রং বা এলা মাটি মেশানো বন্ধ করতে বুধবার দ্বিতীয় দফায় সিঙ্গুরের রতনপুরে আলুর পাইকারি বাজারে অভিযান চালায় রাজ‍্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

সোমনাথ মিত্র, হুগলি: নানাসময় আলুতে রং মেশানোর অভিযোগ ওঠে। সেই রং স্বাস্থ্যের জন্য় ক্ষতিকর। এই রীতি আটকাতে বহুবার পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু পুরোপুরি বন্ধ করা এখনও সম্ভব হয়নি। একই ছবি হুগলিতেও। আলুতে রং বা এলা মাটি মেশানো বন্ধ করতে বুধবার দ্বিতীয় দফায় সিঙ্গুরের রতনপুরে আলুর পাইকারি বাজারে অভিযান চালায় রাজ‍্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের এনফোর্সমেন্ট দফতরের আধিকারিকরা।।

বাজেয়াপ্ত রং:
পাইকারি বাজারের হানা দিয়ে আলুর আড়ত থেকে রং বা এলামটির বেশ কয়েকটি বস্তা বাজেয়াপ্ত করেন প্রতিনিধি দলের সদস‍্যরা। স্বাস্থ‍্যের পক্ষে কতটা ক্ষতিকারক এই এলামাটি? সেটি পরীক্ষার জন‍্য ল‍্যাবরেটরিতে পাঠানো হবে জানিয়েছেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক নিমাই চৌধুরী।

২০১১ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স-এর আইন অনুযায়ী আলু বা অন‍্য শাক-সব্জিতে রং বা অন‍্য কিছু মেশানো যায় না। কিন্তু সেই নিয়ম উড়িয়ে আলুতে রং বা এলা মাটি মেশানো হচ্ছিল বলে খবর মেলে। তার পরেই, হুগলি জেলা খাদ‍্য সুরক্ষা দফতর ও হুগলি জেলা গ্ৰামীন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালিয়ে আলুতে রং বা এলা মাটি জাতীয় অন‍্য কিছু জিনিস মেশাতে বারণ করে যান। তার দুদিনের মাথায় ফের অভিযান হল সিঙ্গুরের আলুর পাইকারি বাজারে। 

পুলিশের হুঁশিয়ারি:
হুগলি জেলা গ্ৰামীন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক নিমাই চৌধুরী বলেন, 'এলা মাটির নমুনা আমরা সংগ্ৰহ করলাম, তা স্বাস্থ‍্যের পক্ষে কতটা ক্ষতিকারক তা পরীক্ষার জন‍্য ল‍্যাবে পাঠানো হবে। এই জাতীয় জিনিস মেশানো পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে। ভবিষ‍্যতে যদি এই জাতীয় জিনিস মেশানো হয় তাহলে আমরা আইন অনুযায়ী ব‍্যবস্থা নেব।'

কিন্তু কেন মেশানো হয়?
সিঙ্গুর রতনপুর আলু ব্যবসায়ী কমিটির সহ-সম্পাদক প্রহ্লাদ মন্ডল বলেন, 'ক্রেতারা চাইছে বলেই আমরা এলা মাটি মেশাচ্ছিলাম। কলকাতায় যদি ধরপাকড় হয়, তাহলে ওঁরা যদি চায় এলা মাটি না মেশানো আলু, তাহলে আমরাও এলা মাটি মেশানো না।'

আরও পড়়ুন: 'আমি যে দলে থাকব, সেই দল করবেন না বলেছিলেন, এখন অপ্রাসঙ্গিক'! শোভন-বৈশাখীর মন্তব্যে প্রতিক্রিয়া রত্নার

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget