এক্সপ্লোর

Darjeeling: আফগানিস্তানে বন্ধ রফতানি, ক্ষতির মুখে উত্তরবঙ্গের চা ব্যবসা

উত্তরবঙ্গ থেকে ২০১৯-২০ সালে আফগানিস্তানে চা রফতানি হয়েছে ২১ লক্ষ ৭০ হাজার কেজির বেশি।

বাচ্চু দাস, দার্জিলিং: তালিবানের দখলে কাবুল। অশান্ত আফগানিস্তান। আর সেই অশান্তির আঁচ লেগেছে ভারতের বাণিজ্যে। সে দেশে রফতানি বন্ধ হওয়ায় এবার সিঁদূরে মেঘ দেখছেন উত্তরবঙ্গে চা ব্যবসায়ীরা। দেখা দিয়েছে মোটা অঙ্কের ক্ষতির আশঙ্কা।

প্রভাব এবার ভারত-আফগানিস্তান বাণিজ্যে। আফগানিস্তানের বাদাম, আখরোট, পেস্তা, মশলা যেমন এদেশে আসে, তেমনই এ রাজ্যের চা যায় সে দেশে। তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই বন্ধ আমদানি। ফলে এদেশে, দাম বেড়েছে ড্রাই ফ্রুটসের। অন্য দিকে, রফতানি বন্ধ হওয়ায় ক্ষতির মুখে উত্তরবঙ্গের চা- শিল্প।

তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহেন্দ্রপ্রসাদ বনশল জানান, আফগানিস্তান দখলের পর এক্সপোর্ট, ইমপোর্ট বন্ধ করে দিয়েছে তালিবান। বড় অঙ্কের রপ্তানি হত চা। আগামী দিনে কী হবে বোঝা যাচ্ছে না।

টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সূত্রে পাওয়া তথ্য বলছে,উত্তরবঙ্গ থেকে ২০১৯-২০ সালে আফগানিস্তানে চা রফতানি হয়েছে ২১ লক্ষ ৭০ হাজার কেজির বেশি। চা রফতানি বন্ধ থাকায় ক্ষতির অঙ্ক ছাড়াতে পারে ২৭ কোটি। করোনা আবহে এমনিতেই ক্ষতি হয়েছে চা ব্যবসার। তারপর এবার বন্ধ রফতানি। এই পরিস্থিতিতে টি-বোর্ডের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন, বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক সুমিত ঘোষ বলেন, আফগানিস্তানে প্রচুর চা যেত। বন্ধ হয়ে যাওয়ায় বড় ক্ষতি হবে। আমরা দাবি করছি টি-বোর্ড ভর্তুকি দিক। কবে ফের শুরু হবে বাণিজ্য, অপেক্ষায় দুই দেশের মানুষই।

এদিকে, আফগানিস্তানের দখল হাতে নিয়েই তালিবানদের ফতোয়া, ভারতের সঙ্গে আপাতত কোনও ব্যবসা-বাণিজ্য বা লেনদেন হবে না তাদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন অনেক কিছুই যা কি না ভারত, আফগানিস্তান থেকে আমদানি করে থাকে, সেই ধরনের পণ্যগুলোর দাম ঊর্ধ্বমুখী। ভারত, আফগানিস্তানকে অনেক কিছুই রফতানি করে থাকে। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে চিনি, চা, কফি, পোশাক, ওষুধ, বৈদ্যুতিন যন্ত্রপাতি, চেরি ফল, তরমুজ প্রভৃতি জিনিস আফগানিস্তানকে বছরভর রফতানি করে ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget