এক্সপ্লোর

Darjeeling News: দালালরাজ,সিন্ডিকেট বরদাস্ত নয়, শপথের আগে হুঁশিয়ারি শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেবের

Darjeeling News Siliguri Mayor: গৌতম দেব বলেছেন,  আমি দালালরাজ খতম করতে চাই। টেন্ডার যেগুলির হবে, কাউকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। সিন্ডিকেট করলে আমি দাঁড়িয়ে থেকে গুঁড়িয়ে দেব।

 


সনৎ ঝা, মলয় চক্রবর্তী, দার্জিলিং:  দালালরাজ খতম করতে চাই। কাউকে সিন্ডিকেট (Cyndicate) করতে দেওয়া হবে না। শপথ নেওয়ার (Swearing-in) আগে এই হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির ভাবী মেয়র  (Goutam Deb)গৌতম দেব (Siliguri)। বাস্তবে পদক্ষেপ করতে দেখা যাবে তো? প্রশ্ন তুলেছে বিরোধীরা।

গৌতম দেব বলেছেন,  আমি দালালরাজ খতম করতে চাই। টেন্ডার যেগুলির হবে, কাউকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। সিন্ডিকেট করলে আমি দাঁড়িয়ে থেকে গুঁড়িয়ে দেব।

চার কর্পোরেশনের ভোটে জেতার পর এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সবার প্রথমে, শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেয়র হিসেবে শপথ নেওয়ার আগেই সিন্ডিকেট-দালালরাজ রুখে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন গৌতম দেব। তিনি বলেছেন, গুন্ডা-বদমাশ বহু দেখে এসেছি। মাফিয়াদের বহু ট্যাকেল করেছি। ভয় আমি পাই না।যে কোনও টেন্ডার একেবারে স্বচ্ছ হতে হবে। যারা অন্য় কিছু করার চেষ্টা করছেন সফল হবেন না। এরপর তাঁদের জেলের ভিতরে পাঠিয়ে দেব, কেউ আটকাতে পারবে না।

এই প্রথমবার নিরঙ্কুশভাবে ভোটে জিতে শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল।কিন্তু ভাবী মেয়র যা যা প্রতিশ্রুতি দিলেন, তা বাস্তবে হবে তো? পুরসভা হাতছাড়া হওয়ার পর এমনই প্রশ্ন তুলেছে বামেরা। দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেছেন,  আমরা তো চাই এটাই, এটাই হওয়া উচিত, আমরা বিরোধী দলের দায়িত্ব পালন করব। আমাদের সাহায্য পাবেন। গোটা রাজ্য জুড়েই তৃণমূল সিন্ডিকেট করছে। উনি কি আটকাতে পারবেন?

শুধু দালাল-সিন্ডিকেটের দাপট রুখতে কড়া বার্তাই নয়, যে কোনও প্রকল্পের গুণমানেও পুরসভা নজর রাখবে বলে আশ্বাস দিচ্ছেন শিলিগুড়ির ভাবী মেয়র।  তিনি বলেছেন,  কাজের গুণমান দেখে নেব। ল্যাবরেটরি হচ্ছে।পেমেন্ট রাইট টাইমে হবে। কাজ ফেলে রাখা যাবে না, ফেলে রাখলে শোকজ হবে, ব্ল্যাক লিস্টেট হবে।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, আমরা তাকিয়ে আছি, উনি পারেন কি না। কিন্তু রাজ্য জুড়ে তৃণমূল ও কাটমানি ও সিন্ডিকেটরাজ সমার্থক। ফলে উনি যতই বলুন, প্রত্যাশা নেই।

শিলিগুড়ির মেয়র পদের জন্য সোমবার মনোনয়ন দিলেন গৌতম দেব। চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পেশ করেন প্রতুল চক্রবর্তী। মঙ্গলবার শপথ নেবেন গৌতম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget