এক্সপ্লোর

Bear In Dooars : ভালুকের মন্দির দর্শন, হানায় স্কুল পড়ুয়ার মৃত্যু, হুলস্থূল ডুয়ার্সে

Darjeeling-Jalpaiguri : পরে মৃত অবস্থায় পাওয়া যায় ভালুকটিকেও। বন দফতর (Forest Department) জানিয়েছে, কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজা চট্টোপাধ্যায় ও মোহন প্রসাদ, জলপাইগুড়ি : জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে দার্জিলিং (Darjeeling), ভালুক(Bear) নিয়ে হুলস্থূল দুই জেলায়।ডুয়ার্সে এক ছাত্র ও একটি ভালুকের মৃত্যুতে হুলস্থূল। ডুয়ার্সের (Dooars) চা-বাগানে ভালুকের (Bear) হানায় স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ। পরে মৃত অবস্থায় পাওয়া যায় ভালুকটিকেও। বন দফতর (Forest Department) জানিয়েছে, কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, টাইগার হিলের (Tiger Hill) কাছে একটি সিসি ক্যামেরাবন্দি (CCTV Camera) মন্দিরে ঢুকে পড়া ভালুকের ছবি। দার্জিলিংয়ে ভাইরাল ভালুকের মন্দির দর্শনের ছবি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে ডুয়ার্সের মেটেলি চা-বাগান এলাকায় একটি ভালুক বের হয়। তার আক্রমণে মৃত্যু হয় এলাকারই বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনার কিছুক্ষণ পর ওই চা-বাগান থেকেই উদ্ধার হয় ভালুকটির মৃতেদহ। স্থানীয় সূত্রে খবর, ক্ষিপ্ত জনতাই পিটিয়ে ও গুলি করে খুন করেছে বন্য প্রাণীকে। কীভাবে ভালুকটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে  তদন্ত হবে বলে জানিয়েছে বন দফতর। ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেছেন, 'ভাল্লুক এসেছিল পাহাড় থেকে। এলাকায় ছিল। ভিডিও করতে গেলে তুলতে গেলে আক্রমণ করে। পরে জানা যায়  ভাল্লুকটি মারা গিয়েছে। কীভাবে মৃত্যু বন দফতর তদন্ত করে দেখছে।'

ডুয়ার্সের চা বাগানে যখন এই ছবি, তখন দার্জিলিংয়ে ভাইরাল হয়েছে ভালুকের মন্দির দর্শনের একটি ভিডিও। যেখানে দেখা যায় ভালুকটিকে সিঁড়ি দিয়ে উঠতে, খাবার খুঁজতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছবিটি টাইগার হিলের কাছে সিঞ্চল মন্দিরের। দার্জিলিং-এর ডিএফও এস এস এস এস শেরপা বলেছেন, 'সিঞ্চল জঙ্গলের ভেতরে। ভাল্লুকের জায়গা। এ নিয়ে ভয়ের কারণ নেই। দিনের বেলা চিৎকার চেঁচামেচিতে আসবে না। অন্য জায়গায় খোঁজ পেলেই নজরদারি করছি। গুলি চলেছে তেমন কিছু জানি না।' ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনদফতর।

আরও পড়ুন- জঙ্গলে নেই যথেষ্ট সংখ্যক বনকর্মী, পাচার-দাপটে বিপাকে ডুয়ার্স

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget