এক্সপ্লোর

Kangchenjunga: সমতলের মেঘমুক্ত আকাশের ক্যানভাসে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত শিলিগুড়িবাসী

সমতল থেকেই চোখ মেলেই কাঞ্চন-দর্শন। 

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি : রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলে দার্জিলিং বা সিকিম থেকে এই দৃশ্য প্রায় রোজই দেখা যায়। কিন্তু, রবিবার নৈস্বর্গিক দৃশ্যের সাক্ষী রইল শিলিগুড়ি। আর সমতলের মেঘমুক্ত আকাশের ক্যানভাসে যে দৃশ্য দেখে উচ্ছ্বসিত শিলিগুড়িবাসী। পাহাড় নয় এক্কেবারে সমতল থেকেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা। সাতসকালে ঘুম ভেঙে ওঠার পরই ভোরে আকাশের দিকে চোখ যেতেই অবাক বাসিন্দারা। সমতল থেকেই চোখ মেলেই কাঞ্চন-দর্শন। যে দৃশ্য দেখে মুহূর্তে মুঠোফোনে অনেকেই ধরে রাখেন দুধ-সাদা শিখরচূড়াকে।

রবিবারের সাতসকালেই অনন্য দৃশ্যের সাক্ষী হন শিলিগুড়িবাসী। একঝলক দেখে মনে হতে পারে যেন মেঘমুক্ত আকাশের ক্যানভাসে কেউ যেন পাহাড় এঁকে দিয়ে গিয়েছে। দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়িয়ে পড়েন রাস্তায়। অবাক নয়নে কাঞ্চন-দর্শন উপভোগের সঙ্গেই মুঠোফোনো তা আবদ্ধ করে প্রিয়জনদের কাছেও সেই দৃশ্য পাঠানোর কাজ শুরু হয়ে যায়।

দেখুন ছবিতে- শিলিগুড়ি থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার! চোখের সামনে গিরিশৃঙ্গ দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী

এদিন, শিলিগুড়ির হিলকার্ট রোড, দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল, মহানন্দা সেতু, নানা জায়গা থেকে এদিন দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। এমনিতে কাঞ্চনজঙ্ঘা ও শিলিগুড়ি শহরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। তবুও ২৮ হাজার ১৬৯ ফুট উঁচু এই পর্বতশঙ্গ এদিন দেখা যায়। ওয়াকিবহাল মহলের মতে, দূষণমুক্ত পরিবেশ ও রৌদ্রজ্জ্বল আকাশের জেরেই এমনটা হয়েছে। এমনিতে হিমালয় যেন মৌন ঋষির মতো মগ্ন ধ্যানে। চাইলেই যেন ছুঁয়ে দেখা যায় পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। কথা বলা যায় কানে কানে। কিন্তু সমতলবাসীকে এভাবে সহজেই ধরা দেওয়া খুব একটা সহজে হয় না।

এদিকে উত্তরবঙ্গে যখন পরিষ্কার আকাশ তখন রবিবার ও সোমবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি  ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget