এক্সপ্লোর

Bimal Gurung: গুরুঙ্গ-সাক্ষাৎ ২ বিজেপি সাংসদের, অনশন তুলে নেওয়ার অনুরোধ

Darjeeling News: বিমল গুরুঙ্গকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও।

দার্জিলিং: জিটিএ নির্বাচনের বিরোধিতায় দার্জিলিঙে (Darjeeling) অনশন করছেন মোর্চা নেতা বিমল গুরুঙ্গ (Bimal Gurung)। রবিবার গুরুঙ্গের সঙ্গে দেখা করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bisht)। বিমল গুরুঙ্গকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও  কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও (John Barla)।

বিজেপির অনুরোধ:
এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, 'কেন্দ্র গোর্খাদের উন্নয়নের জন্য কাজ হয়েছে। মানবতার জন্য, ওঁর ছোট ভাই হিসেবে গুরুঙ্গের সঙ্গে দেখা করছি। তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কাজ করবে না। আমাদের যদি ন্যায় কেউ দিতে পারে, তা একমাত্র ভারত সরকার দিতে পারে।' বিজেপি সাংসদ জন বার্লা বলেন, 'ওঁর শরীর খারাপ হচ্ছে। আপনার স্বাস্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আপনি অনশন তুলে নিন।'

তৃণমূলের পাল্টা:
জিটিএ (GTA) ভোট নিয়ে গুরুঙ্গ ও বিজেপির দাবিকে আমলই দিতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,  '১১ বছর ধরে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী। ৭৬টি প্রকল্প পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জিটিএ নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০টি আসনে লড়াই করবে। পাহাড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন।'

কোথায় দাঁড়িয়ে পাহাড়ের রাজনীতি:
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA) ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে প্রশাসন। ২৬ জুন ভোট হবে পাহাড়ে। কিন্তু GTA নির্বাচনের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। একই সঙ্গে একই দাবিতে সুর চড়িয়েছেন বিমল গুরুঙ্গও। জিটিএ- ভোটের বিরোধিতায় গত বুধবার থেকে অনশনে বসেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ।  একসময়ে বিজেপির ঘনিষ্ঠ বিমল গুরুঙ্গ বেশ কিছুদিন আগেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়েছেন। সরে এসেছেন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বৃত্ত থেকে। কিন্তু জিটিএ নির্বাচন নিয়ে যেন ফের একই দিকে বিমল ও বিজেপি। তাহলে কি ২০২৪’র লোকসভা ভোটের আগে ফের কাছাকাছি আসছে বিজেপি ও বিমল গুরুঙ্গ? তৃণমূলের সঙ্গে কি গুরুঙ্গের দূরত্ব তৈরি হচ্ছে?

আরও পড়ুন: 'একজন সাংসদ সীমা অতিক্রম করেছেন', রাজ্যপালের নিশানা কি অভিষেক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget