এক্সপ্লোর

Jagdeep Dhankhar: 'একজন সাংসদ সীমা অতিক্রম করেছেন', রাজ্যপালের নিশানা কি অভিষেক?

Governor on Abhishek: রাজ্যপালের তোপ, 'বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। যে বিচারপতি এসএসসিতে সিবিআই-নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ নিন্দনীয়।'

শিলিগুড়ি: ফের শাসক দল-রাজ্যপাল সংঘাত। এবার এসএসসি (SSC) দুর্নীতির অভিযোগ এবং বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা রাজ্যপালের (Governor)। বিচারব্যবস্থার একাংশকে নিশানা করার অভিযোগে রাজ্যপাল জগদীর ধনখড়ের (Jagdeep Dhankhar) তোপে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhayay)। শিলিগুড়িতে বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদের কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। 

কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের:
রাজ্যপাল বলেন, 'একজন সাংসদ তাঁর যাবতীয় সীমা অতিক্রম করেছেন। রাজ্যের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে।' তাঁর তোপ, 'বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। যে বিচারপতি এসএসসিতে সিবিআই-নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ নিন্দনীয়।' এই বিষয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, 'আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। মুখ্যসচিবকে বলছি, গতকাল যা হয়েছে, সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হোক।'

কী বলেছিলেন অভিষেক:
শনিবার হলদিয়ায় (Haldia) সভা ছিল তৃণমূলের(TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই এসএসসি দুর্নীতির অভিযোগে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভায় তিনি বলেন,  "আমার বলতে বলতেও আজ লজ্জা লাগে, যে বিচারব্যবস্থার এক জন-দু'জন এমন রয়েছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। এক শতাংশ এমন আছেন, যাঁরা তল্পি বাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে দু'হাজার বার এই কথা বলব।" অভিষেক আরও বলেন, "খুনের মামলার তদন্ত আটকে দিচ্ছে। শুনেছেন কোনও দিন! আদালত চাইলে নিরাপত্তা দিতে পারে। আদালতের অধিকার আছে। কিন্তু খুনের মামলার তদন্ত স্থগিত করে দিতে পারেন না আপনি।"

এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কড়া সমালোচনা শুরু হয়। মুখ খোলে বিরোধী দলগুলি। এরপর রবিবার সমালোচনা শোনা গেল রাজ্যপালের মুখে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান স্ত্রী, ৭ মাস ধরে টাকা ঢুকছে টোটো চালকের অ্যাকাউন্টেও!

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget