এক্সপ্লোর

Snow Fall in Darjeeling : বড়দিনে বড় উপহার সান্তার, মরসুমের প্রথম বরফপাত দার্জিলিংয়ে

Sandakphu and Tiger Hill : শিলাবৃষ্টি হয়েছে চটকপুরেও।

মোহন প্রসাদ, দার্জিলিং : বড়দিনে (Christmas) সান্তার উপহার। নৈসর্গিক শুভ্রতায় ঢাকা সান্দাকফু (Sandakphu)। পথ, ঘাট, বাড়ি, সবকিছুই বরফের চাদরে ঢাকা ৷ শনিবার মরসুমের প্রথম বরফের স্পর্শ পেল সান্দাকফু। সাদা পরফিসা চাদরে ঢাকল সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। মরসুমের প্রথম তুষারপাতের (Snow Fall) স্বাদ পেল পেল দার্জিলিংও (Darjeeling)। তুষারপাত হল টাইগার হিলেও (Tiger Hill)। সন্দাকফুর পাশাপাশি, এ দিন সকালে টাইগার হিলে তুষারপাতের সাক্ষী হন পর্যটকরা। পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে চটকপুরেও।

একদিকে যখন কনকনে ঠান্ডা পাহাড়, তখন পারদ ঊর্ধ্বমুখী কলকাতায় (Kolkata)। সামান্য বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার পৌঁছয় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে বছর শেষে শীতের আমেজ  থাকলেও, হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। 

আরও পড়ুন- শীতের লম্বা ইনিংসে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিনে হাওয়া বদল বঙ্গের

বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া দফতর। ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা:

শনিবার দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।

কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।

কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।

জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গেও বেশকিছু জায়গায় পারদ নেমেছে অনেকটাই।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৪  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE
Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget