এক্সপ্লোর

Darjeeling News: শিলিগুড়িতে প্রার্থী তালিকা প্রকাশের পরই বিজেপির অন্দরে বিক্ষোভ, নিশানায় শঙ্কর?

Siliguri Corporation Election 2022: অশোক ভট্টাচার্য  বলেছেন, বিজেপির ভিতরে কী হয়েছে তা নিয়ে মন্তব্য করব না। আমাদের কোয়ালিটির প্রার্থী আছে। তৃণমূল ও বিজেপির সঙ্গে আমাদের লড়াই হবে।

সনত্‍ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: প্রার্থী তালিকা প্রকাশের পরেই ক্ষোভ। প্রার্থী হতে না পেরে, শিলিগুড়িতে বিজেপি সাংসদ ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতার। নিশানায় কি সিপিএম থেকে আসা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ? জল্পনা তুঙ্গে। কটাক্ষ তৃণমূলের। সাময়িক রাগ বলে সাফাই শঙ্করের।

শিলিগুড়িতে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই ক্ষোভ। প্রার্থী হতে না পেরে, বিজেপি সাংসদ ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতার।বিক্ষুব্ধ নেতার নিশানায় কি সিপিএম থেকে আসা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ? শুরু হয়েছে জোর জল্পনা। 

২২ জানুয়ারি, ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরসভায় ভোটগ্রহণ। একদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। ৬ নম্বর ওয়ার্ডে অশোক ভট্টাচার্যকে প্রার্থী করেছে সিপিএম। বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপিও।

২২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাহলে কি মেয়র হওয়ার দৌড়ে অশোক বনাম শঙ্করের লড়াই দেখতে চলেছে শিলিগুড়িবাসী?

একদিকে, যখন এই জল্পনা, তখন এ নিয়ে সামনে চলে এল প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরের ক্ষোভ। শিলিগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে বাণী পালকে প্রার্থী করেছে বিজেপি। বুধবার প্রার্থী তালিকা প্রকাশের পরেই এ নিয়ে ক্ষোভ দেখান, ২ নম্বর ওয়ার্ড এলাকার বিজেপি নেতা প্রদীপ চৌধুরী। প্রথমে দার্জিলিংয়ের বিজেপি সাংসদের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রদীপ চৌধুরী বলেছেন, ওই ওয়ার্ডে বিজেপি করার মতো কেউ নেই। আমার জন্য ওখানকার ছেলেরা সব বিজেপি করে। আপনাকে সম্মান করি। ওই ওয়ার্ডে প্রার্থী হেরে যাবেন, এটা আমার চ্যালেঞ্জ। ৩০০ ভোটও পাবে না। কোভিডের সময় কেউ আসেনি। ওই ওয়ার্ডে অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে সব আমি করেছি স্যর। আমি পার্টির জন্য প্রাণ দিয়েছি স্যর। আমি এক কোটি টাকা খরচও করেছি।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, শোনো, শোনো...ভাষণ দিয়েছো তো?বিক্ষুব্ধ বিজেপি নেতা বলেন, আমি ভাষণ দেইনি স্যর। মন থেকে কথাগুলো বলেছি।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এলাকা ছাড়ার পর, জেলা বিজেপি সভাপতি ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনকে ঘিরে চলে বিক্ষোভ। নাম না করে, অন্যদল থেকে আসা নেতাদের দিকে ইঙ্গিতও করেন তিনি।

বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রদীপ চৌধুরী বলেছেন, আপনি আমার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, আপনি আমার অভিভাবক। এই অন্যায় কেন হল?  আমার কথা হচ্ছে, আপনি আমার দলের বিধায়ক। আমি এতদিন ভারতীয় জনতা পার্টিতে আছি। আমি অন্যদলের ডিসিশন কেন নেব? যাঁরা অন্য দল থেকে এসে আমাদের এখানে রাজত্ব করছে, হতে দেব না।

প্রদীপ চৌধুরীর সাফ কথা, আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু টিকিট দেওয়া হয়নি। যাকে টিকিট দেওয়া হয়েছে, সে জিততে পারবে না।

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ গুরুত্ব দিতে নারাজ বামেরা। অন্যদিকে, কটাক্ষ করেছে তৃণমূল।

তৃণমূলের রাজ্য কোর কমিটির সদস্য গৌতম দেব বলেছেন,  কলকাতাতেও এরকম গণ্ডগোল হয়েছে। ওদের দলে প্রায়ই এরকম হয়। এটাই ওদের দলীয় সংস্কৃতি।

অশোক ভট্টাচার্য  বলেছেন, বিজেপির ভিতরে কী হয়েছে তা নিয়ে মন্তব্য করব না। আমাদের কোয়ালিটির প্রার্থী আছে। তৃণমূল ও বিজেপির সঙ্গে আমাদের লড়াই হবে।

অন্যদিকে, শঙ্কর ঘোষ বলেছেন,   যোগ্যদেরই প্রার্থী করা হয়েছে, সাময়িক ক্ষোভ থাকবে।

এর আগে কলকাতাতেও প্রার্থী নিয়ে ক্ষোভ ঝরে পড়েছিল বিজেপি শিবিরে। এবার একই ছবি শিলিগুড়িতে।

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget