এক্সপ্লোর

Siliguri News: ১৪ জন স্কুল পড়ুয়াকে নিয়ে ফিরছিল পুলকার, আচমকা আগুন ধরে গেল গাড়িটিতে ! তারপর যা হল...

Vehicle Caught Fire: গত বছর নভেম্বর মাসে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। পরিত্যক্ত একটি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় । অগ্নিদগ্ধ হয় ৪ জন।

সনৎ ঝা, মাটিগাড়া (শিলিগুড়ি) : রাজ্যজুড়ে বিভিন্ন বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন স্কুলবাসে যাতায়াত করে। আবার সুবিধামতো অনেক অভিভাবক সন্তানদের জন্য পুলকারেও যাতায়াতের ব্যবস্থা করেন। এহেন পুলকারে আসার সময়ই বিপদের মুখে পড়ল বেশ কয়েকজন স্কুল পড়ুয়া।

কী ঘটনা ?

এদিন স্কুল পড়ুয়াবাহী চলন্ত পুলকারে হঠাৎ আগুন লেগে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচে ১৪ জন স্কুল পড়ুয়া। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। সেই সময় দেবীডাঙার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও গাড়িতে থাকা স্কুলছাত্রদের কোনও ক্ষতি হয়নি।

গত বছর নভেম্বর মাসে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। পরিত্যক্ত একটি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় । অগ্নিদগ্ধ হয় ৪ জন। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝলসে আহত হয় এক কিশোরী ও তিন কিশোর। অগ্নিদগ্ধ চার জনকেই ভর্তি করা হয় হাসপাতালে। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, "গাড়িটি এখানে রাখা ছিল অনেক দিন ধরে। বাচ্চারা প্রায় খেলত ওখানে। একটা বাচ্চা প্রদীপ নিয়ে খেলা করছিল। আগুন জ্বালাচ্ছিল। হয়তো কোনও ক্রমে ধরে গেছে। বাচ্চাদের গায়ে আগুন ধরে নেয়। স্থানীয় একজন ছেলে গিয়ে জামা-কাপড় ছিঁড়ে বাঁচিয়ে দেয়। কিন্তু, তাও অনেক জায়গায় পুড়ে যায়। ২ জন বাচ্চার পুরো মুখ পুড়েছে। বাকি দুই জন স্বাভাবিক আছে।" 

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক মহিলা বলেন, "হঠাৎ দেখি গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশের একজনকে জিজ্ঞাসা করি তোমার ছেলে কোথায় ? বলল, ওদিকে আছে। আমি গাড়িতে দেখি, বাচ্চা নেই। নীচের দিকে দেখি বাচ্চা বসে রয়েছে। তখন আমি চিৎকার শুরু করি। গাড়িতে বাচ্চা আছে, গাড়ি বাচ্চা আছে...বলে জোরে জোরে চিৎকার শুরু করি। তারপর বাচ্চাদের উদ্ধার করা হয়।"

২০২২ সালের অক্টোবর মাসেও এই ধরনের একটি ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানে। সেবার চলন্ত বাসে ধোঁয়া (smoke) বেরোতে দেখা যায়। অগ্নিকাণ্ডের (fire) ভয়ে যাত্রীরা (passenger) নেমে যান বাস (bus) থেকে। বর্ধমানের (bardhaman) উল্লাস বাস স্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। তবে বড় কোনও বিপর্যয় (disaster) হয়নি। খবর পেয়ে তড়িঘড়িই ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সেরা শিরোনাম

শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?
শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget