এক্সপ্লোর

Siliguri Crime News : অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপ যুবককে ! প্রকাশ্য দিবালোকে শিলিগুড়িতে ভয়াবহ ঘটনা

Youth Stabbed to Death : ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযুক্ত পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে। গোটা বিষয়ের পিছনে ঠিক কী কারণ রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মলয় চক্রবর্তী ও সনৎ ঝা, দার্জিলিং : প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে একারে পর এক কোপ ! ভয়াবহ খুন শিলিগুড়িতে (Siliguri)। জানা যাচ্ছে, শিলিগুড়ির আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যবসায়ী যুবককেকে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বছর আঠাশের যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম স্বপন বর্মন। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police Station)।

স্থানীয় সূত্রে খবর, সকাল পৌনে ১০টা নাগাদ আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার জন্য ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলেন স্বপন। অভিযোগ, অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। মৃতের পরিবারের দাবি, অভিযুক্তের সঙ্গে ব্যবসায়ীর পুরনো বিবাদ ছিল। মামলা-মোকদ্দমাও হয়েছে। তার জেরে অভিযুক্ত জেলও খাটে বলে মৃতের পরিবারের দাবি। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযুক্ত পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে। গোটা বিষয়ের পিছনে ঠিক কী কারণ রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার রাতেই কলকাতার এন্টালিতে এমন ঘটনা ঘটেছে। গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালান হয় এক যুবকের ওপর। ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবককে এলোপাথাড়ি একের পর এক কোপ মারা হয়। খাস কলকাতার এন্টালির (Entally) ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত যুবক চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কা কারণে হামলা খতিয়ে দেখা শুরু করে পুলিশ। যদিও অভিযোগকারীর বিরুদ্ধে এলাকায় গুণ্ডামি করার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। আর হামলার ঘটনার সঙ্গেই গোটা এলাকা তেতে  'পুলিশি নিষ্ক্রিয়তার' অভিযোগে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার পুলিশে বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। গোটা ঘটনার পর থেকেই যে এলাকায় বসানো হয় পুলিশ পিকেট।

আরও পড়ুন- শনিবার অবধি তীব্র হবে তাপপ্রবাহ ! সামান্য বৃষ্টিতে কোথায় কোথায় সাাময়িক স্বস্তি?

গত বছরের নভেম্বরে কলকাতার সরশুনায় ধারাল অস্ত্রের কোপে অন্তত ৬জন আহত (Crime Incident) হয়েছিলেন। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ দেন এক অভিযুক্ত। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আহতদের ভর্তি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে (Hospital)।  উত্যক্ত করাতেই ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, দাবি স্থানীয়দের একাংশের।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget