এক্সপ্লোর

Indian Flag At Antarctica : অ্যান্টার্কটিকার সর্বোচ শৃঙ্গের বেসক্যাম্পে তেরঙ্গা ওড়ালেন দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ৩ প্রশিক্ষক

Darjeeling Himalayan Mountaineering Institute : ইউনিয়ন গ্লেসিয়ারে সাইকেল সফর, সান্তিয়াগোতে আন্দিজ পর্বতের ১৭ হাজার ফুট উঁচু থেকে স্কাই ডাইভ, ১২৫ বার সূর্য নমস্কার, কী ছিল না এই অভিযানে।

মোহন প্রসাদ, দার্জিলিং : দেশের স্বাধীনতার (Independence) ৭৫ বছর পূর্তি। জাতীয় পতাকা (National Flag) ঝলমলিয়ে উঠল সুদূর অ্যান্টার্কটিকার (Antarctica) সর্বোচ শৃঙ্গের বেসক্যাম্পে। তেরঙ্গা বিছিয়ে দিলেন দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (Darjeeling Himalayan Mountaineering Institute) ৩ প্রশিক্ষক। দুধ সাদা বরফের পাহাড়ের ওপর ঝলমল করল বিশাল তেরঙ্গা। সুদূর অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন ম্যাসিফেই (Mount Vinson Masif) বিছিয়ে দেওয়া হল তেরঙা।

দক্ষিণ গোলার্ধের কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশে এ যেন এক নতুন জয় হো। ৪ হাজার ৮৯২ মিটার উঁচু বিখ্যাত স্তূপ পর্বতের শীর্ষে শোভা পেল সবচেয়ে বড় জাতীয় পতাকা। যার আয়তন সাড়ে ৭ হাজার বর্গফুট। দুর্গম পাহাড়ের চড়াই ভেঙে গত ২৭ নভেম্বর এই তেরঙ্গা তুলে ধরেছেন দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের তিন প্রশিক্ষক। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেখানে জাতীয় পতাকা বিছিয়ে দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন জয় কিষণ, নায়েক সুবেদার মহেন্দ্র যাদব এবং সৌমেন্দু মর্ডুন্যা।

মাইনাস ২৫ থেকে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সঙ্গে তীব্র মেরুঝড়, মোটেই সহজ ছিল না এই অভিযান। মাউন্ট ভিনসন ম্যাসিফে পতাকা বিছনোর পর তিনদিন খারাপ আবহাওয়ার কারণে সামিট ক্যাম্পে আটকে থাকতে হয়েছিল তিন ভারতীয়কে। দুজন জার্মান পর্বতারোহীকেও উদ্ধার করেন তাঁরা। গোটা অভিযান পর্ব জুড়ে ছিল অ্যাডেভেঞ্চার আর রোমাঞ্চ। 

২০ নভেম্বর বাগডোগরা থেকে শুরু হয়েছিল ২৬ দিনের অভিযান। দিল্লি, দোহা, সাও পাওলো, সান্তিয়াগো, দক্ষিণ মেরুর শহর পুন্টা অ্যারেনাস হয়ে শেষ পর্যন্ত অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার ইউনিয়ন গ্লেসিয়ারে পৌঁছন তাঁরা। ৭ নভেম্বর বেসক্যাম্পে জাতীয় পতাকা মেলে ধরার পর, ৩০ নভেম্বর ভিনসন ম্যাসিফ শিখর জয় করেন। ইউনিয়ন গ্লেসিয়ারে সাইকেল সফর, সান্তিয়াগোতে আন্দিজ পর্বতের ১৭ হাজার ফুট উঁচু থেকে স্কাই ডাইভ, ১২৫ বার সূর্য নমস্কার, কী ছিল না এই অভিযানে! বরফের দেশে ভারতের গৌরব মেলে ধরে ১৬ ডিসেম্বর বাগডোগরা ফেরেন তিন পর্বতারোহী। 

জয় কিষণ দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ডিরেক্টর। বাকি দুজন ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষক। তিনি বলেছেন, 'হোয়াইট কন্টিনেন্ট, বরফের ওপর শুনসান জায়গা, খারাপ আবহাওয়া, তার মধ্যে দেশের জাতীয় পতাকা তুলে ধরাই ছিল লক্ষ্য। সাত হাজার ৫০০ বর্গ ফুট এলাকা তিরঙ্গা দিয়ে রঙিন করে দিই আমরা। মাইনাস ৩৫ থেকে ৪০ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। জার্মান ক্লাইম্বাররা রিকোয়েস্ট করেছিল। ওদের দুজনকে উদ্ধার করে নিয়ে আসি। ৪ ডিসেম্বর আমরা যখন যোগা করি, তখন ওরাও অংশ নেয় জোগায়।'

আরও পড়ুন- ভারতের জাতীয় পতাকার ইতিহাস, কীভাবে তৈরি হয়েছিল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget