এক্সপ্লোর

Independence Day 2021: ভারতের জাতীয় পতাকার ইতিহাস, কীভাবে তৈরি হয়েছিল?

গেরুয়া, সাদা, সবুজে তৈরি তেরঙ্গা এই জাতীয় পতাকা আমাদের দেশের গর্বও বটে। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে দেশের জাতীয় পতাকার ইতিহাসও ফের জেনে নেওয়া জরুরি।

নয়াদিল্লি : আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরই আমাদের স্বাধীনতা দিবস। ইংরেজদের অত্যাচারের হাত থেকে স্বাধীন হওয়ার দিন। স্বাধীনতা দিবসে দেশের প্রতিটা জায়গায় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। গেরুয়া, সাদা, সবুজে তৈরি তেরঙ্গা এই জাতীয় পতাকা আমাদের দেশের গর্বও বটে। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে দেশের জাতীয় পতাকার ইতিহাসও ফের জেনে নেওয়া জরুরি।

ভারতের জাতীয় পতাকা আয়তাকার। পতাকায় গেরুয়া, সাদা এবং সবুজ রং ছাড়াও কেন্দ্রস্থলে থাকে নীল রঙের অশোকচক্র। আমাদের দেশের নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। এই খাদি কাপড় আসলে এক বিশেষ ধরনের হস্তচালিত তাঁত দিয়ে তৈরি হয়। এবং এই খাদি কাপড়ের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যই জাতির জনক মহাত্মা গাঁধী বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার আগে বিভিন্ন দেশীয় রাজ্যের শাসকরা আলাদা আলাদা নকশার বিভিন্ন পতাকা ব্যবহার করতেন। ১৮৮৩ সাল থেকে ১৭ বার বিবর্তিত হয়েছে ভারতের জাতীয় পতাকা। শুরুর দিকে জাতীয় পতাকা একেবারেই অন্যরকম দেখতে ছিল। কখনও পতাকায় লাল, হলুদ এবং সবুজ রং ব্যবহারও হয়েছিল। পরবর্তীকালে ১৯২২ সালে মহাত্মা গাঁধীর উপস্থিতিতে কংগ্রেসের বৈঠকে দেশের নির্দিষ্ট জাতীয় পতাকার প্রস্তাব পেশ করা হয়। সেই সময়ে পিঙ্গলি ভেঙ্কাইয়া পতাকার ডিজাইন তৈরি করেন। যার উপরে গেরুয়া, মাঝে সাদা এবং একেবারে নিচে সবুজ রং ছিল। মাঝে থাকে চরকা। গেরুয়া রং ত্যাগের প্রতীক, সাদা রং সত্য এবং শান্তির প্রতীক এবং সবুজ রং বিশ্বাস ও প্রগতির প্রতীক। এবং মাঝে থাকা চরকাকে ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও দেশবাসীর শ্রমশীলতার প্রতীক হিসেবে মনে করা হয়। পরবর্তীকালে মাঝে সাদা অংশে ২৪টি দণ্ডযুক্ত অশোকচক্র স্থান পায়। 

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস ৭৫ বছর পূর্ণ করবে। আর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশের সবথেকে বড় জাতীয় পতাকা উড়বে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে।

সেরা শিরোনাম

PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Dowry News: পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
Crime News: প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী
প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী

ভিডিও

PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget