এক্সপ্লোর

Darjeeling: পাহাড়ের কোলে সবুজের মাঝে ছুটল ট্রেন, ভিস্তাডোমে উঠে মুগ্ধ যাত্রীরা

শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০-তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। এই তিনদিনই দুপুর ২টোয় NJP-র উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন। 

বাচ্চু দাস, দার্জিলিং : আজ থেকে যাত্রা শুরু হল ভিস্তা ডোম ট্যুরিস্ট (Vistadome) স্পেশাল ট্রেনের। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পাহাড়ি রাস্তায় এঁকেবেঁকে ছুটবে ট্রেন। দু’ দিকে ঘন সবুজ জঙ্গল, চা বাগান, দূরে পাহাড়ের হাতছানি, কামরায় মাথার ওপর খোলা আকাশ। প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে নিতেই এক জেলা থেকে আরেক জেলায় পাড়ি দেবেন যাত্রীরা।

ভিস্তাডোমের সময় সূচি 

শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষভাবে সাজানো কামরায় রয়েছে রিভলভিং চেয়ার। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারেন। ট্রেনে মোট ৪৪টি আসন। ভারতীয় রেল সূত্রে খবর, NJP থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন যাতায়াত করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০-তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। এই তিনদিনই দুপুর ২টোয় NJP-র উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন। 

পাহাড়ের কোল ঘেঁষে সবুজের রাজ্যে কু..ঝিকঝিক, শনিবার থেকে উত্তরবঙ্গে ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেন


অসমেও ছাড়ছে ভিস্তাডোম

অন্যদিকে, আজই অসমেও শুরু হওয়ার কথা ভিস্তাডোম স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন পরিষেবার। বৃহস্পতিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway , NFR) জানিয়েছে ,  শনিবার থেকে অসমের গুয়াহাটি থেকে নিউ হাফলং এবং পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি দুটি জনপ্রিয় রুটে ভিস্তাডোম পর্যটক স্পেশাল ট্রেন চালু হবে।

উত্তরবঙ্গের ট্রেনগুলির মতোই  উত্তর -পূর্ব ভারতে ভিস্তাডোম কোচটি সুসজ্জিত ও বিলাসবহুল।  শনিবার গুয়াহাটি স্টেশন (
Guwahati station) থেকে নিউ হাফলং রেলওয়ে স্টেশনে (New Haflong Railway Station)যাবে । ট্রেন ছুটবে সবুজে ঢাকা মনোরম ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে। এটি দেশের তৃতীয় ভিস্তাডোম ট্রেন। উত্তর -পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বিতীয় ভিস্তাডোম পরিষেবা। 

আপাতত ট্রেনের টিকিটের দাম হবে ১১৫০ টাকা। প্রাথমিকভাবে, ট্রেনটি সপ্তাহে দুবার, বুধবার এবং শনিবার  চলবে। গুয়াহাটি থেকে সকাল ৬.৩৫ এ ছাড়বে। হাফলঙে পৌঁছবে ১১.৫৫ মিনিটে।  মাঝে মান্দারডিসা এবং মাইবং স্টেশনে থামবে। ফিরতি পথে, ট্রেনটি নিউ হাফলং থেকে বিকাল ৫ টায় ছাড়বে এবং রাত ১০.৪৫ -এ গুয়াহাটি পৌঁছাবে।

সেরা শিরোনাম

West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget