এক্সপ্লোর

Kolkata News: ভেঙে পড়ল বাড়ি, মহানগরে পাঁচিল চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ের

Death in Taltala: পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল পথচারীর। মধ্য কলকাতার তালতলা থানা এলাকার ঘটনা। রবিবার বেলার দিকে হঠাতই ভেঙে পড়ে আঘা মেহদি স্ট্রিটের একটি বাড়ি। প্রাণ যায় জানে আলম নামে এক ব্যক্তির।

হিন্দোল দে ও সন্দীপ সরকার, কলকাতা: পরিত্যক্ত বাড়ির(house collapse) একাংশ ভেঙে মৃত্যু হল পথচারীর (pedestrian)। মধ্য কলকাতার তালতলা থানা (taltala) এলাকার ঘটনা। রবিবার বেলার দিকে হঠাতই ভেঙে পড়ে আঘা মেহদি স্ট্রিটের একটি বাড়ি। প্রাণ যায় জানে আলম নামে এক ব্যক্তির।
পুরনো ও ভগ্নপ্রায় বাড়ির জেরে আগেও বিপদ দেখেছে এ শহর। মে মাসের গোড়াতেই রবীন্দ্র সরণিতে পুরনো বাড়ির চাঙর ভেঙে পড়ে। সে বারও বিষয়টি নিয়ে তুমুল হইচই হয়েছিল। কিন্তু তার পরও সতর্কতা বেড়েছে প্রশাসনের? 

কী ভাবে মৃত্যু:
পুলিশ সূত্রে খবর, রবিবার বেলা পৌনে বারোটা নাগাদ ১৫ নম্বর আঘা মেহদি স্ট্রিটের ধার দিয়ে যাচ্ছিলেন জানে আলম। ঠিক তখনই বাড়িটির একাংশ ভেঙে পড়ে। নির্দিষ্ট ভাবে বললে, বাড়িটির পাঁচিলের ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়েন ৫২ বছরের প্রৌঢ়। কোনও মতে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে জানে আলমকে। 
তড়িঘড়ি পুরসভার কাছে খবর যায়। বাড়ির অবস্থা দেখতে ছুটে আসেন পুরকর্মীরা। প্রথমে সেটির বিপজ্জনক অংশ ভেঙে দেওয়া হয়। পরে পুরো বাড়িই ভেঙে দেয় পুরসভা। যদিও তাতে স্থানীয়দের বিক্ষোভ সামলানো যায়নি। মর্মান্তিক মৃত্যুর পর রীতিমতো তেতে ওঠে পরিস্থিতি। 
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টালির চাল দেওয়া বাড়িটির অবস্থা এমনিতেই ভালো ছিল না। কেউ থাকতেনও না তাতে। তার উপর ঘটনার ঠিক আগে বৃষ্টি হওয়ায় আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে পরিস্থিতি। 

কেন প্রশ্ন:
এলাকায় যে এরকম একটি বাড়ি রয়েছে সে ব্যাপারে কি কোনও তথ্যই পুরসভার কাছে ছিল না? থাকলে আগে থেকে সেটি নিয়ে কেন কোনও বন্দোবস্ত করেনি তারা? প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্য়ুর পর প্রশ্ন উঠছে। বিশেষত এই ধরনের ঘটনা যখন শহরে বিরল নয়, তখন কি আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল না? খেদ নানা মহলে।

আরও পড়ুন:গৃহকর্তা-সহ পড়শিদের লালসার শিকার! গণধর্ষণের অভিযোগ পরিচারিকার, দুই নাবালক-সহ গ্রেফতার ৪

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget