এক্সপ্লোর

Dengue Death: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, এবার উত্তর কলকাতায়

Kolkata: বাগবাজারের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে নার্সিংহোমে। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ রয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: ফের ডেঙ্গি বিপদ কলকাতায়। ফের প্রাণহানি। এবার উত্তর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা। বাগবাজারের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে নার্সিংহোমে। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ রয়েছে। এর আগে হাওড়া-হুগলিতেও ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাড়ছে ডেঙ্গি:
কলকাতা শহরে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের (Denhue Infected) সংখ্যা। তার সঙ্গেই ঘটছে মৃত্যুর ঘটনাও। এই নিয়ে কলকাতায় ৭ জনের মৃত্যু হল। আর মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এতদিন দক্ষিণ কলকাতাতেই ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছিল। এবার মৃত্যুর ঘটনা ঘটল উত্তরেও। 

মৃত্যু এক মহিলার:
ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের নাম মলিনা দাস। ৩৮ বছরের ওই মহিলা বাগবাজারে, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি ভর্তি ছিলেন একটি নার্সিংহোমে। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আরজি কর হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন মহিলা। তারপরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-এর (ICU) প্রয়োজন পড়ে। তখন তাঁকে ভর্তি করা হয় বাগবাজারের ওই নার্সিংহোমে। সেখানেই সোমবার গভীর রাতে মৃত্যু হয় রোগীর। 

ডেঙ্গি-আশঙ্কা পুরসভার অন্দরেও:
ডেঙ্গি নিয়ে উদ্বেগ কলকাতা পুর প্রশাসন। পরিস্থিতি সামলাতে সোমবারই বৈঠক করেছেন পুর কর্তারা। আর সেদিনই রাতে মৃত্যু হয়েছে এই মহিলার। সোমবারের বৈঠকে 'ডেঙ্গি থ্রি' ভ্যারিয়েন্ট নিয়েও আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে মিলেছে ডেঙ্গির এই ভ্যারিয়েন্ট। যার মারণ ক্ষমতা অনেক বেশি। কলকাতাতেও সেই ভ্যারিয়েন্ট কামড় বসিয়েছে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পুরসভার কর্তারা। কলকাতা পুর এলাকায় একের পর এক ডেঙ্গি আক্রান্তের খবর সামনে আসছে। পাশাপাশি হচ্ছে মৃত্যুও। ফলে প্রশ্ন উঠছে ডেঙ্গির ভ্যারিয়েন্ট নিয়ে। একটি রিপোর্ট নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের একটি রিপোর্ট উল্লেখ করে বলা হয়েছিল, রাজ্যে ডেঙ্গি '২.৭৩' ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তখন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বলা হয়, নাইসেডের সাহায্য নিয়ে এটা 'ডেঙ্গি থ্রি' কি না, তা নিশ্চিত করতে।  

একাধিক পদক্ষেপ:
সোমবারের বৈঠকে ডেঙ্গি রুখতে একাধিক উপায় নিয়ে আলোচনা করা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কলকাতায় ২৫টি ওয়ার্ডে খোলা হবে ফিভার ক্যাম্প (Fever Camp)। ৪টি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা থাকবে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র। এছাড়াও, বেলেঘাটা আইডি ও এমআর বাঙুরে ৮০ বেডের ডেঙ্গি ওয়ার্ড (Dengue Ward) খোলা হচ্ছে। বিসি রায় হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত শিশুদের জন্য ১০টি সিসিইউ (CCU) তৈরি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: জুন-শ্রীকান্ত হ্যান্ডশেক, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মিটল বিবাদ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget