এক্সপ্লোর

Delhi Election Result: '২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার হবেই' আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধান

BJP News: একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আড়াই দশকের বেশি সময় পর, যমুনাপাড়ের রাজধানীর দখল নিল গেরুয়া শিবির।

নয়াদিল্লি: দিল্লিতে গেরুয়া ঝড়। ২৬ বছর পর রাজধানী দখল বিজেপির। এই ফল সামনে ফল আসতেই, আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। বিজেপির দিল্লি দখলের পর আজ অমিত শাহ-জে পি নাড্ডা বৈঠক। দিল্লির পর এবার বাংলা দখলের হুঙ্কার শোনা গেল বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের গলায়। 

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আড়াই দশকের বেশি সময় পর, যমুনাপাড়ের রাজধানীর দখল নিল গেরুয়া শিবির। আর তারপরই নেক্সট টার্গেট ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের এখন লক্ষ্য় বাংলা দখল। দিল্লি জয়ের পর, ছাব্বিশে বিজেপির যে পাখির চোখ পশ্চিমবঙ্গ, তা রবিবার আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, " কালই দেশের রাজধানী দিল্লিতে ভোটের ফলাফল। আমি আজকে সকালে যখন পৌঁছোলাম, লোকে আমাকে জিজ্ঞেস করছে, ওড়িশায় আপনাদের সরকার হয়েছে, বিহারে তো হয়েই যাবে, পশ্চিমবঙ্গে কী হবে? আমি নিশ্চিত, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ২০২৬-এ আমরা ডবল ইঞ্জিন সরকার চালাবই চালাব। দেশের ২১টি রাজ্য়ে, NDA হোক, বা ভারতীয় জনতা পার্টি হোক, ডবল ইঞ্জিন সরকার চলছে। ডবল ইঞ্জিন সরকারের সবথেকে বড় ড্রাইভার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে দেশের মানুষ ভরসা করে, বিশ্বাস করে।''

২০১৭-র এপ্রিলে, ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, "এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি। বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে।''
এরপর, ২০১৮-র পঞ্চায়েত ভোটের আগেও, একই মন্তব্য করেছিলেন তিনি। ওড়িশা ইতিমধ্যেই বিজেপির দখলে এসে গেছে। এবার, দিল্লিতে ঐতিহাতিক জয়ের পর ফের একবার বঙ্গ দখলের হুঙ্কার ছাড়ছে রাজ্য বিজেপি। গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এবার আমাদের জন্য বাকি থাকল বাংলা। লক্ষ্য বাংলা। ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য।'' বঙ্গ বিজেপির তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। বিজেপি নেতা কৌস্তভ বাগচী ফেসবুক পোস্টে লিখেছেন, "২০২৫-এ কেজরি bye...২০২৬-এ দিদি bye...'' আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে, দিল্লি বিধানসভায় বিজেপির বিপুল জয়ের আবহেই উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে।

আরও পড়ুন: RG Kar News: আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget