এক্সপ্লোর

Dengue Cases : ৭ দিনে আক্রান্ত ৫৩৫ জন! ডেঙ্গি আক্রান্তের বাড়বাড়ন্তে উদ্বেগ, জেলাগুলিকে সতর্কবার্তা নবান্নের

পাশাপাশি রাজ্যে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত মোট ৪১৮৪ জন। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্য সচিবের। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়িতে বেশি আক্রান্ত।

সন্দীপ সরকার, কলকাতা : গত ২ সপ্তাহে ডেঙ্গি (Dengue) আক্রান্তের তথ্য নিয়ে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন (Nabanna)। ২০২০-২১-এর তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত, এই ৭ দিনে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৫৩৫ জন। পাশাপাশি রাজ্যে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত মোট ৪১৮৪ জন।

স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্য সচিবের। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়িতে বেশি আক্রান্ত। এর মধ্যে হাওড়া জেলায় ডেঙ্গি আক্রান্ত ১০৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৭ জন। কলকাতায় ৭৪ জন। হুগলিতে ৭০ জন। জলপাইগুড়িতে ৩৩ জন এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখন বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এই সপ্তাহে ১২ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৪.৩২ শতাংশ ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে। যা আগের সপ্তাহে ছিল ৪.২ শতাংশ। এই পরিস্থিতিতে এবার থেকে প্রতিদিন পুরসভা ও ব্লক অঞ্চল গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে। 

কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? 

  • ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা। 
  • ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া। 
  • গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি। 
  • নাক, মুখ থেকে রক্তপাত 
  • এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করে। 

চিকিৎসকদের পরামর্শ, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। ডেঙ্গির মশার হাত থেকে বাঁচতে কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন, 

  • ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। 
  • মশারি ব্যবহার করুন।
  • আর জ্বর হলেই চিকিত্‍সকের পরামর্শ নিন। 

আরও পড়ুন- জ্বর ছেড়ে গেলেও ডেঙ্গি থেকে নিশ্চিন্ত নয়! কোন লক্ষণ দেখেই চিনবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২ দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২ দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
Amit Shah: ৩ দিনের সফরে আজই রাজ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী, বড় কোনও প্রকল্পের সূচনা ?
৩ দিনের সফরে আজই রাজ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী, বড় কোনও প্রকল্পের সূচনা ?
Train Accident: স্কুলগাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা, মৃত্যু একাধিক, কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? জানালেন স্থানীয়রাই
স্কুলগাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা, মৃত্যু একাধিক, কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? জানালেন স্থানীয়রাই
Kolkata News: কলকাতা বিমানবন্দর চত্বরের মসজিদে আপাতত নমাজ পড়া বন্ধ, ১৬৩ ধারা জারি
কলকাতা বিমানবন্দর চত্বরের মসজিদে আপাতত নমাজ পড়া বন্ধ, ১৬৩ ধারা জারি

ভিডিও

PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget