এক্সপ্লোর

Jalpaiguri News: ফের ভয় দেখাচ্ছে ডেঙ্গি, জলপাইগুড়ির সাইলি চা বাগানে ৩ সপ্তাহে আক্রান্ত ১১

Dengue News: মালবাজার ব্লকের বাগরাকোট চা বাগানের পর এ বার ডেঙ্গির থাবা সাইলি চা বাগানে। প্রশাসন জানিয়েছে, গত তিন সপ্তাহেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মালবাজার (malbazaar) ব্লকের বাগরাকোট চা বাগানের (tea garden) পর এ বার ডেঙ্গির (dengue) থাবা সাইলি চা বাগানে। প্রশাসন জানিয়েছে, গত তিন সপ্তাহেই আক্রান্তের (infected) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আপাতত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন (treatment) তাঁরা।

কী ছবি? 
হিসেব বলছে, গত জানুয়ারি থেকে ২২ অগাস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জন। এর মধ্যে মালবাজারের সাইলি চা বাগানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। পরিস্থিতি দেখে জেলার সাতটি স্বাস্থ্য ব্লকেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। কোনও জ্বরে আক্রান্ত রোগী এলেও পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাইলি ব্লকে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার প্রচারের কাজও চলছে। মেডিক্যাল টিমও গিয়েছিল সেখানে, জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার। তবে বিষয়টি নিয়ে বিজেপির চিকিৎসক-সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, 'জানতে পাড়লাম এবার ডেঙ্গির মাত্রাটা বেশি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, তাঁরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। তবে রোগটা যাতে বাড়াবাড়ি রকম ছড়িয়ে না পড়ে তার জন্য আপনারা তৈরি করুন।' তবে সেই সঙ্গে তাঁর প্রশ্ন, 'এটা বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ থাকে। দু-একটা ঘটনা হলেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আশাকর্মী বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কি রিপোর্ট দিয়েছিলেন? সেটা স্বাস্থ্য দফতরের দেখার কথা। হয়তো গাফিলতি হয়ে থাকতে পারে বা দেরিতে পদক্ষেপ করা হয়েছে।' উল্লেখ্য, মাঝে কয়েক দিন আক্রান্তের সংখ্য়া কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও জলপাইগুড়িতে ফের ভয় দেখাতে শুরু করেছে ডেঙ্গি।

সার্বিক ছবিতেও ভয়...
বস্তত গোটা রাজ্যেই ডেঙ্গি-আতঙ্ক ফের বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জেলা থেকে আক্রান্তের খবর মিলেছে। পরিস্থিতি দেখে ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পরেই পথে নেমেছে বিধাননগর পুরনিগম। সোমবার সপ্তাহের প্রথম দিনে বিধাননগর পুরনিগমের অর্জুনপুর, দেশবন্ধু নগর-সহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গি সচেতনতা যাত্রা করা হয় বিধাননগর পুরনিগমের তরফে। সচেতনতা যাত্রায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পা মেলান। ডেঙ্গি সচেতনতা ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এই পদযাত্রা করা হয়। প্রসঙ্গত ইতিমধ্যে চলতি বছরে বিধাননগর পুরনিগম অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা  লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এর পর মুখ্যমন্ত্রীর বার্তা পেতেই ময়দানে নামে বিধাননগর পুরনিগম। মশারি টাঙিয়ে, ডেঙ্গি বিরোধী বার্তা লিখে প্ল্যাকার্ড হাতে প্রচার করা হয়।

আরও পড়ুন:শহরে ডেঙ্গু আতঙ্ক, সচেতনতা বাড়াতে কী পদক্ষেপ প্রশাসনের ?

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget