এক্সপ্লোর

Dengue Death: ডেঙ্গির থাবা কাড়ল প্রাণ, মালদায় মৃত্যু এক কিশোরের

Malda: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার জানিয়েছেন, ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যু হয়েছে আক্রান্তের।

করুণাময় সিংহ, মালদা: এবার মালদাতেও ডেঙ্গির কোপে মৃত্যু। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেল এক কিশোর। মৃত্যু হয়েছে সুজাপুরের ১৩ বছরের এক কিশোরের।

মেডিক্যালে মৃত্যু:
ডেঙ্গি আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ওই কিশোরের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছে মৃতের পরিবার। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার পুরঞ্জয় সাহা জানিয়েছেন, ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যু হয়েছে আক্রান্তের। 

কয়েকদিন ধরেই ছিল জ্বর:
মৃত ওই কিশোরের বাড়ি কালিয়াচক থানার সুজাপুর সাড়ানপাড়া এলাকায়। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। পরিবারের তরফে রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে বলে সূত্রের খবর। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় ওই কিশোরের। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে এই কিশোরের। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

হুগলিতেও মৃত্যু:
এর আগে হুগলি জেলা থেকে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মিলেছিল। মৃতের নাম কায়ানাত পরভিন। বছর ১৫-র কিশোরী বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জ্বর থাকায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে রাতেই মৃত্যু হয় ওই কিশোরীর। সাফাই ও মশা নিধনে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একমাসে হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুতই। বর্ষা গেল। শীত উঁকি দিচ্ছে শহরে। অথচ ডেঙ্গির প্রকোপ কমার লক্ষণ নেই।

যখন মালদায় এই ঘটনা ঘটেছে তখন কলকাতার একটি মেডিক্যাল কলেজে দেখা মিলেছে ভয়াবহ একটি ছবির। কলকাতার বুকে এনআরএস হাসপাতাল। সেখানেই মেডিক্যাল কলেজ চত্বরে হাসপাতালের প্রশাসনের উল্টোদিকে তৈরি হচ্ছে একটি বিল্ডিং। নির্মাণকাজের জন্যই সেখানে জল জমে রয়েছে। আর সেখানে দেখা গেল অসংখ্য মশার লার্ভা। যখন রাজ্যজুড়ে ডেঙ্গির কোপ পড়ছে। জল জমার বিরুদ্ধে লাগাতার প্রচার করছে প্রশাসন। বিভিন্ন জায়গায় অভিযানও করা হচ্ছে। তখন খোদ মেডিক্যাল কলেজে দেখা মিলল এমন ছবির। এই ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। চিকিৎসকরাও জানাচ্ছেন, জমা জলে কতটা বিপদ হতে পারে। ফলে আশঙ্কার কথা রয়েছে। হাসপাতাল চত্বরে জল জমার সমস্যার কথা কার্যত মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। 

আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গি দাপট, তারমধ্য়েই NRS হাসপাতালে জমা জলে দেখা মিলল মশার লার্ভার

 

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget