এক্সপ্লোর

Dengue Fever: বাড়ছে ডেঙ্গির প্রকোপ, উদ্বেগ কলকাতা ও উত্তর ২৪ পরগনা নিয়ে

Dengue Situation: সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, গত এক সপ্তাহে শুধু সরকারি হাসপাতালগুলিতেই ১ হাজার ২৩০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছেন।

কলকাতা: যত দিন গড়াচ্ছে, আরও উদ্বেগজনক হচ্ছে রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। তার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিবের উপস্থিতিতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, গত এক সপ্তাহে শুধু সরকারি হাসপাতালগুলিতেই ১ হাজার ২৩০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছেন। 

উদ্বেগ ২ জেলা নিয়ে:
পুরসভাগুলির মধ্যে কলকাতায় গত এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত। এক সপ্তাহে কলকাতায় (Kolkata) ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৬৩।  জেলার মধ্যে এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas)। ওই জেলায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০০-র বেশি।

রাজ্যে ডেঙ্গি থ্রি:
ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি থ্রি (Dengue 3) হানা দিয়েছে। রাজ্য থেকে যে ৫০টি স্যাম্পেল পাঠানো হয়েছে, তার মধ্যে ৩৫টিতেই ডেঙ্গি থ্রি মিলেছে। যার ফলে আরও বেড়েছে উদ্বেগ।

ছুটি বাতিল পুরকর্মীদের:
ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বিগ্ন হাওড়া পুরসভাও (Howrah Municipality) । পরিস্থিতির কারণে ছুটি বাতিল স্বাস্থ্য ও সাফাইকর্মীদের। গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যেই হাওড়া পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা  ৪০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পুরসভা। সেই কারণেই স্বাস্থ্য এবং সাফাই কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলী এ নিয়ে সাংবাদিক বৈঠক করে। সেখানে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে, তা থেকে কিছুটা স্বস্তি মিলেছে। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি ছিল, সেখানে চলতি সপ্তাহে সংখ্যাটা ৩৬-এ এসে ঠেকেছে।'

রয়েছে আশার খবরও:
ডেঙ্গি (Dengue) নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন আশা জাগাচ্ছে ডেঙ্গির ভ্যাকসিনের (Dengue Vaccine) ট্রায়ালের খবর। খুব শীঘ্রই দেশের ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপরে হবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতায় যার পরীক্ষামূলক প্রয়োগের ব্যবস্থা করবে নাইসেড (NICED)। সূত্রের খবর, ২ ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে ICMR। কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ২৫০ জনকে দেওয়া হবে ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, '৫০০ জনের মধ্যে ২৫০ জন ভ্যাকসিন পাবেন। বাকি ২৫০ জনকে প্ল্যাসিবো দেওয়া হবে। যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, তাঁদের ডেঙ্গি অ্যান্টিবডি আছে কি না দেখে নেওয়া হবে।'

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে নিয়োগপ্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের, কতজনের নিয়োগ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget