এক্সপ্লোর

Dengue : হু হু করে বাড়ছে ডেঙ্গি, মৃত্যু উত্তরবঙ্গেও, কী কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

সোমবারই শহরে ডেঙ্গি মোকাবিলায় জরুরি বৈঠক করেছে কলকাতা পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, কলকাতায় ২৫টি ওয়ার্ডে খোলা হবে ফিভার ক্যাম্প।

বাচ্চু দাস, জলপাইগুড়ি : করোনার উদ্বেগ, আতঙ্ক ফিরিয়ে আনছে ডেঙ্গি।  লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একের পর এক মৃত্যুর ঘটনাতে ছড়াচ্ছে আতঙ্ক। এবার শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল।

৮ জন ডেঙ্গিতে আক্রান্ত
শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ত দফতরের কর্মী সঞ্জিত রায় সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, ওই আবাসন এলাকায় আরও ৮ জন ডেঙ্গিতে আক্রান্ত। মঙ্গলবার মৃত সরকারি কর্মীর বাড়িতে যান মেয়র গৌতম দেব। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মরশুমে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় এখনও পর্যন্ত ৩০৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শিলিগুড়িতে ডেঙ্গির প্রকোপ বাড়ায় আতঙ্কে বাসিন্দারা। 

 রাজ্যে মৃত ১৫
অন্যদিকে কলকাতায় ৭ জনের ডেঙ্গিতে মৃত্যু হল। রাজ্যে মৃত্যু হল ১৫ জনের। এতদিন দক্ষিণ কলকাতাতেই ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছিল।  এবার মৃত্যুর ঘটনা ঘটল উত্তরে। মৃতের নাম, মলিনা দাস। ৩৮ বছরের ওই মহিলা বাগবাজারে, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ভর্তি ছিলেন বাগবাজারের এক নার্সিহোমে।  ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আরজি কর হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন মহিলা। অবস্থার অবনতি হওয়ায় ICU-র প্রয়োজন পড়ে। ভর্তি করা হয় বাগবাজারের ওই নার্সিংহোমে। সেখানেই সোমবার গভীর রাতে মৃত্যু হয় রোগীর। 

কলকাতা পুরসভা কী কী পদক্ষেপ করছে 
সোমবারই শহরে ডেঙ্গি মোকাবিলায় জরুরি বৈঠক করেছে কলকাতা পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, কলকাতায় ২৫টি ওয়ার্ডে খোলা হবে ফিভার ক্যাম্প। ৪টি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা থাকবে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র। ঘটনাচক্রে, সোমবারই আরও এক শহরবাসীর মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত হয়ে। 

  • ১৪৪টি ওয়ার্ডেই পুরসভার সমস্ত বিভাগের ১০০ দিনের কর্মীদের ডেঙ্গি মোকাবিলায় কাজে লাগানো হবে।
  • টালি নালার দু’পারে জমে থাকা জঞ্জাল পরিস্কার করতে নৌকা নামানো হবে।
  • যেখানে পুরকর্মীরা যেতে পারবেন না, সেখানে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে মশা প্রতিরোধক।
  • কারও জমি পরিস্কার না করা হলে, পুরসভা নিজেই তা করে দেবে। 
  •                                                                                              
                                             

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget