এক্সপ্লোর

Dengue: ডেঙ্গি মোকাবিলায় তৎপর পুরসভা, বাড়ির জমিতে আবর্জনা জমায় খোদ মেয়র পারিষদকেই নোটিস

KMC: সামনেই পুজো, উত্সবে মেতে উঠতে তৈরি হচ্ছে রাজ্য। কিন্তু তার আগে উদ্বেগ বাড়িয়ে বেড়েই চলছে ডেঙ্গির প্রকোপ। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ডেঙ্গি (Dengue) মোকাবিলায় কড়া কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বাড়ির জমিতে আবর্জনা জমে থাকায় খোদ মেয়র পারিষদ তারক সিংহকেই ধরানো হল নোটিস। পুরকর্মীদের ভূমিকায় খুশি মেয়র পারিষদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনপ্রতিনিধিদেরও মাঠে নামার পরামর্শ দিলেন মেয়র।

ডেঙ্গি মোকাবিলায় কড়া কলকাতা পুরসভা: সামনেই পুজো, উত্সবে মেতে উঠতে তৈরি হচ্ছে রাজ্য। কিন্তু তার আগে উদ্বেগ বাড়িয়ে বেড়েই চলছে ডেঙ্গির প্রকোপ। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৮ জন। পুজোর আগে ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের এই পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে পুরকর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও রাস্তায় নামতে নির্দেশ দিলেন মেয়র। পুজোর আগে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোরকদমে কাজে নেমেছেন পুরকর্মীরা। সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিংয়ের টালিগঞ্জ সার্কুলার রোডের একটি জমিতে জঞ্জাল জমে থাকায় তাঁকেও নোটিস ধরিয়েছে পুরসভা।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানের পাশাপাশি, চিন্তা বাড়িয়েছে নাইসেডের রিপোর্টও। ক্রমশ বাড়ছে ‘ডেঙ্গি 3’ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। কলকাতা পুরসভা সূত্রে খবর, নাইসেড ও স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে ৫০টি নমুনা পাঠানো হয়েছিল। ৩৫টি নমুনাতেই  ‘ডেঙ্গি 3’ ভ্যারিয়েন্ট মিলেছে। পুরসভার দাবি, ডেঙ্গি থ্রি নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও গাইডলাইন না থাকায় কাজ করতে সমস্যায় পড়ছেন কর্মীরা।

জেলায় জেলায় বাড়ছে উদ্বেগ: কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাতেও ডেঙ্গি সংক্রমণ বাড়ছে।  হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এদিকে, দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগর, শ্রীরামপুর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। উদ্বেগ বাড়চ্ছে পুরুলিয়ার পরিসংখ্যানও। প্রশাসন সূত্রে খবর, জেলায় ৫০ জন ডেঙ্গি আক্রান্ত। তার মধ্যে পুরুলিয়া শহরেই আক্রান্ত ১৭ জন।এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ই পরিস্থিতিতে বুধবার ডেঙ্গি নিয়ে প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দেন  মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ডেঙ্গিটা বেড়েছে কয়েক জায়গায়। দেখে নিতে হবে।’’ বৃহস্পতিবারই ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য ভবন। বৈঠকে ছিলেন রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি, সেইসব জেলায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Dengue Situation: ভয় ধরাচ্ছে ডেঙ্গি, বড় পদক্ষেপ হাওড়া পৌরসভার স্বাস্থ্য ও সাফাইকর্মীদের পুজোর ছুটি বাতিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget