এক্সপ্লোর

Dengue: বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, এ রাজ্যে প্রবেশের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক!

Dengue Alert in Kolkata: বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশ থেকে আসা যাত্রীরা হতে পারেন ডেঙ্গির বাহক। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিদ্ধান্ত কলকাতা পুরসভার।

অর্ণব মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে একদিনে তিন ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যু হয়েছে। সময় যত এগোচ্ছে ততই এ রাজ্যে বাড়ছে ডেঙ্গির চোখরাঙানি। সেই পরিস্থিতিতে বাংলাদেশ (Bangladesh) থেকে এলে এবার ইমিগ্রেশনের সময়েই করাতে হবে রক্ত পরীক্ষা (Blood Test)।             

প্রসঙ্গত, বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশ থেকে আসা যাত্রীরা হতে পারেন ডেঙ্গির বাহক। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিষয়টি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। এদিন অতীন ঘোষ বলেন, 'স্বাস্থ্য দফতরের থেকে কেন্দ্রকে জানান হবে যাতে ইমিগ্রেশন সেন্টারের কাছে এই ব্যবস্থা করা যায়।' এদিকে, ডেঙ্গি মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য, তা নিয়ে কাল ভার্চুয়াল বৈঠক হবে।  কাল স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠক রয়েছে।                                                    

অন্যদিকে, বাড়ছে ডেঙ্গির প্রকোপ, লালবাজারের তরফে জারি অ্যাডভাইসরি। শহরের সমস্ত থানার উদ্দেশে অ্যাডভাইসরি জারি। থানার সামনে বাজেয়াপ্ত গাড়ি, জমা জল, আবর্জনা সরানোর নির্দেশ।                                            

গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী পল্লবী দে-র। যে ডায়াগনস্টিক সেন্টারে পল্লবীর রক্ত পরীক্ষা হয়েছিল তাকে শো-কজ করল পুরসভা। তথ্য শেয়ার না করার অভিযোগে শো-কজ করল পুরসভা। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ২৬ বছরের রিঙ্কি রায় মজুমদারের। ১৮ জুলাই নার্সিংহোমে ভর্তি হওয়ার পর ২১ জুলাই মৃত্যু হয়েছে। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু তাহেরপুরের বাসিন্দা ৬৬ বছরের হরিপদ মিস্ত্রির। ১৯ জুলাই হাসপাতালে ভর্তি হন হরিপদ মিস্ত্রি। বেলেঘাটা আই ডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত উমা সরকারের মৃত্যু।

 আরও পড়ুন, বাড়ছে উদ্বেগ, আতঙ্ক! ডেঙ্গি আক্রান্ত হয়ে একইদিনে তিনজনের মৃত্যু

নদিয়ার রানাঘাটের বাসিন্দা ছিলেন উমা সরকার। প্রথমে রানাঘাট হাসপাতাল পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী পল্লবী দে-র। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget