এক্সপ্লোর

Dengue Death Update: বাড়ছে উদ্বেগ, আতঙ্ক! ডেঙ্গি আক্রান্ত হয়ে একইদিনে তিনজনের মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লেটলেট-এর ঘাটতি ঠেকাতে প্লেটলেট ট্রান্সফিউশন গাইডলাইন জারি করল স্বাস্থ্য ভবন।

কলকাতা: একদিনে তিন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ২৬ বছরের রিঙ্কি রায় মজুমদারের। ১৮ জুলাই নার্সিংহোমে ভর্তি হওয়ার পর ২১ জুলাই মৃত্যু। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু তাহেরপুরের বাসিন্দা ৬৬ বছরের হরিপদ মিস্ত্রির। ১৯ জুলাই হাসপাতালে ভর্তি হন হরিপদ মিস্ত্রি। বেলেঘাটা আই ডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত উমা সরকারের মৃত্যু। নদিয়ার রানাঘাটের বাসিন্দা ছিলেন উমা সরকার। প্রথমে তাঁকে রানাঘাট হাসপাতালে,এর সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী পল্লবী দে-র । 

বর্ষা শুরু হতেই ভয় দেখাচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন মেয়র ফিরহাদ হাকিম। প্রত্যেক বছরই এই সময় একটি সার্ভে চালায় কলকাতা পুরসভা। চিঠিতে মেয়র লিখেছেন, তপসিয়া, বালিগঞ্জ ও ভবানীপুর থানায় পড়ে থাকা পরিত্যক্ত গাড়িতে বংশবিস্তার করছে মশা। এবিষয়ে সংশ্লিষ্ট থানা গুলিকে ব্যবস্থা নিতে বলার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে অনুরোধ করেছেন মেয়র। 

কলকাতায় ফের ডেঙ্গির হানা। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল পিকনিক গার্ডেনের বাসিন্দা, ক্লাস সিক্সের ছাত্রীর। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি, মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ। অন্যদিকে, ডেঙ্গি আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লেটলেটের ঘাটতি ঠেকাতে প্লেটলেট ট্রান্সফিউশন গাইডলাইন জারি ।

বর্ষা শুরু হতে না হতেই ফের খালি হল এক মায়ের কোল! মৃত্য়ু হল ডেঙ্গি আক্রান্ত ক্লাস সিক্সের পল্লবী দের। পিকনিক গার্ডেনের বাসিন্দা এই পরিবারের ছোট্ট সদস্যের চিরবিদায়ে বাড়িতে নেমে এল শোকের পাহাড়।

পরিবার সূত্রে খবর, জ্বর, বমি, গায়ে ব্যথার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ১০ বছরের পল্লবীকে। ৯ হাজারে নেমে গিয়েছিল প্লেটলেট, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। 

শনিবার দুপুরে হাসপাতালে মৃত্যু হয় পিকনিক গার্ডেনের বাসিন্দা পল্লবী দে-র। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পল্লবীর ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি, মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ করা হয়েছে।

এবার ডেঙ্গি মোকাবিলায় আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ডেঙ্গি আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লেটলেট-এর ঘাটতি ঠেকাতে প্লেটলেট ট্রান্সফিউশন গাইডলাইন জারি করল স্বাস্থ্য ভবন। গাইডলাইন অনুযায়ী, রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজার এর নীচে গেলে তবেই তাকে প্লেটলেট দেওয়া যাবে ।

যেসব রোগীর প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, তাদের ক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই।  ডেঙ্গি আক্রান্ত রোগীদের যদি Thrombocytopenia দেখা যায় তাহলে, তাদের ক্রনিক প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়ার প্রয়োজন নেই। প্লেটলেটের প্রয়োজন থাকলে প্রেসক্রিপশনে মেডিক্যাল অফিসারকে কোন গ্রুপের প্লেটলেট সেটা উল্লেখ করতে হবে।

মোট ৫৭টি সরকারি ব্লাড ব্যাঙ্কের থেকে প্লেটলেট সরবরাহের ব্যবস্থা রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে রাজ্যের তরফে দেওয়া হিসাব অনুযায়ী, বাংলায়  ৬৭ হাজার ২৭১ জন ডেঙ্গি আক্রান্ত হন। সরকারি মতে গত বছর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৩০।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতবছর যে সমস্ত জায়গা ডেঙ্গি প্রবণ ছিল, সেই জায়গাগুলিতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় আগাম সতর্কতা হিসাবে মশারি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কোথাও যাতে জল জমে না থাকে সেবিষয়ে পুরকর্মীদের নজরদারির চালাতে বলা হয়েছে।

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget