এক্সপ্লোর

Dengue : ডেঙ্গি দমনেও আমরা-ওরা? বনগাঁ স্টেশন চত্বর নিয়ে আতঙ্কে স্থানীয়রা

North 24 Parganas : প্রশাসন সূত্রে খবর, বনগাঁ মহকুমায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯২। শুধু বনগাঁ পুরসভা এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation)। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁ স্টেশন চত্বরে আবর্জনা পরিষ্কার নিয়েও শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। পুরসভার দাবি, বারবার বিষয়টি রেলের নজরে আনলেও কোনও লাভ হয়নি। বিমাতৃসুলভ আচরণ করছে রেল, মন্তব্য পুরসভার চেয়ারম্যানের। মিথ্যে অভিযোগ বলে, পাল্টা দাবি করেছে বিজেপি। এনিয়ে, প্রতিক্রিয়া মেলেনি রেলের তরফে। 

ডেঙ্গি উদ্বেগ

কলকাতার পাশাপাশি ডেঙ্গি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, বনগাঁয়। প্রশাসন সূত্রে খবর, বনগাঁ মহকুমায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯২। শুধু বনগাঁ পুরসভা এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০। অথচ, সেই বনগাঁতেই রেলের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনা! কোথাও আবার চায়ের কাপের স্তূপ! যেখানকার জমা জলে, ডেঙ্গির জীবাণুবাহী মশা বংশবিস্তার করতেই পারে। 

দায় ঠেলাঠেলি

কিন্তু, এই আবর্জনা পরিষ্কার নিয়েও শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। শনিবার তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার, বর্মা কলোনিতে স্বাস্থ্যকর্মী ও ডেঙ্গি মোকাবিলায় নিযুক্ত কর্মীদের নিয়ে বৈঠক হয়। সেখানে, চেয়ারম্যানের সামনেই, আবর্জনা পরিষ্কারে রেলের ভূমিকা নিয়ে, সরব হন পুর-কর্মীরা। পাল্টা তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। 

বনগাঁ পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গোপাল শেঠ বলেছেন, 'কেন্দ্রীয় সরকার একদিকে স্বচ্ছ ভারত মিশনের প্রচার করছে আর রেলের তরফ থেকে স্টেশন সংলগ্ন এলাকা পরিষ্কার করা হচ্ছে না। বিমাতৃসুলভ আচরণ করছে রেল।' পাল্টা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেছেন, 'পুরসভা আগে নিজের কাজ করুক। ড্রেন ঠিকমতো পরিষ্কার হয় না। বৃষ্টি হলেই জল জমছে রাস্তায়। নাটক করে রেলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এটা একটি মিথ্যা অভিযোগ।'

যদিও অভিযোগ প্রসঙ্গে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে, পুজোর (Durga Puja 2022) একেবারে দোরগোড়ায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গি (Dengue Scare)। এই আবহে, হাওড়া পুর এলাকায় (Howrah Municipality Area) ওষুধের দোকানে, নথিভুক্ত করা হচ্ছে প্যারাসিটামল ক্রেতাদের নাম, ঠিকানা ও ফোন নম্বর। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই তথ্য থেকে কোন কোন অঞ্চলে জ্বরের প্রকোপ রয়েছে, তা ট্র্যাক করতে সুবিধা হবে।

আরও পড়ুন- 'ওঁর সব কাজ উল্টো, চণ্ডীপাঠও', টাকা দিয়ে ছবি লাগিয়ে দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget