এক্সপ্লোর

Derek O Brien:তৃণমূলনেত্রীর সঙ্গে না পেরেই বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করার চেষ্টায় বিজেপি: ডেরেক

TMC Supremo Mamata Banerjee:'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পেরে না উঠেই বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে বিজেপি', দাবি তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েনের।

কলকাতা: 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পেরে না উঠেই বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে বিজেপি (Financial Terror)', দাবি তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েনের (TMC MP Derek O Brien On Loan Waiver)। তাঁর প্রশ্ন, 'কেন্দ্র সরকার ১২ লক্ষ কোটির ব্যাঙ্ক লোন মকুব করলে রাজ্যের ৬ হাজার ৯০০ কোটি মকুব করছে না কেন? কেন রাজ্যের মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে?'

ডেরেকের দাবি...
তৃণমূলের রাজ্যসভার নেতার আরও দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছিলেন, তাতে 'ইউটিলাইজেশন সার্টিফিকেট' নিয়ে কোনও  কথাই হয়নি। যদিও তৃণমূল সরকারের কাছে বিপুল তথ্য তৈরি রয়েছে। এর পরই আক্রমণাত্মক ডেরেক ও ব্রায়েনের বক্তব্য, 'বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে না পেরেই অর্থনৈতিক সন্ত্রাস চালানোর চেষ্টা করছে বিজেপি।' ব্যাঙ্কের ঋণ মকুব করা হলে বাংলার মানুষ কেন ভুগবেন? স্পষ্ট প্রশ্ন তাঁর। তবে এতেই শেষ নয়। এদিন তৃণণূল কংগ্রেস আরও আক্রমণ শানিয়ে জানতে চায়, '২০০২-০৩ থেকে কেন্দ্রের টাকা খরচের খতিয়ান ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাম আমলের দায় তৃণমূল সরকার নেবে কেন?' তাদের বক্তব্য, ২০১১ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের নির্দিষ্ট দফতরে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে এসেছে। কিন্তু ক্যাগ যে ভাবে রিপোর্ট পেশ করছে, তাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে। 

প্রতিক্রিয়া...
রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহা বলেন, 'তৃণমূল কংগ্রেস এই জাতীয় বিচ্যুতি লাগাতার করে এসেছে। আর যে কারণে আর্থিক দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, সেই পুরো বিষয়টি ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে। শুধু বাম আমলের কথা বলে পাশ কাটালে চলবে না। বাম আমলের পরেও তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা, কেন্দ্রের সাহায্য সব রসাতলে গিয়েছে।' এর আগে, রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় ২ লক্ষ কোটি টাকা চুরি করেছে।' যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ধর্নামঞ্চ থেকে অভিযোগ তুলেছিলেন, ক্য়াগের রিপোর্ট মিথ্য়ে। তাঁর আরও দাবি, সময়মতো সমস্ত তথ্য় দেওয়া হয়েছে। একদিকে যখন এই নিয়ে আজ তরজা তুঙ্গে, তখন বকেয়া-বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্না-অবস্থান জারি রেখেছে তৃণমূল। যুব তৃণমূল কংগ্রেসের তরফে ধর্নামঞ্চে উপস্থিত হন রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। বাংলার মানুষ বঞ্চিত, বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, আক্রমণ শানান সায়নী ঘোষ।

আরও পড়ুন:মমতার ধর্নামঞ্চে অনুপস্থিত অভিষেক, জল্পনা বাড়াল বোন অদিতির পোস্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget