এক্সপ্লোর

Abhishek on Kalyan: ডায়মন্ড হারবার মডেল বিতর্কে কল্যাণের মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

Abhishek Banerjee On Kalyan Banerjee:করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে সংঘাত।

 

পানাজি ও কলকাতা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার মডেল নিয়ে দলের (TMC) অন্দরেই শুরু হয়েছে সংঘাত। ডায়মন্ড হারবার মডেলের বিরোধিতার পথে হেঁটে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেছিলেন, তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্য কোনও নেতা নেই।   দলের সাংসদের এই মন্তব্য নিয়ে  অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন গোয়ায় বলেছেন,আমিও বলছি মমতাই আমার নেত্রী, বাকিদের মানি না।’

ডায়মন্ড মডেল বিতর্কে মুখ খুলে  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মমতাও আমার নেত্রী, বাকি কাউকে আমিও মানি না।  আমার বিরুদ্ধে কিছু বললে, প্রমাণিত হল দলে গণতন্ত্র রয়েছে। কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার তৃণমূলে নেই।  কল্যাণ বলছেন, আমিও তো বলছি, বাকিদের মানি না।’

অভিষেকের বক্তব্যের প্রতিক্রিয়ায় কল্যাণ বলেছেন, ‘আমার দলের মাননীয় সম্পাদক যা বলেছেন ঠিক আছে। আমি কোনও মন্তব্য করব না। দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি।’

উল্লেখ্য, তৃণমূল নেতাদের বড় অংশ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের প্রশংসায় সরব, তখন উল্টো পথে হেঁটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছোড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।যা নিয়ে কুণাল ঘোষের সঙ্গে তাঁর বাগযুদ্ধ বেধে যায়।

কল্যাণ বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয়নি... ত্রিপুরা আর গোয়াতে সরকার তৈরি করে দেখাক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর নেতা মানব। 

এর জবাবে কুণাল বলেছিলেন, সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন। সেটাই দলের মত। কল্যাণ কখন বলেছে, সন্ধের আগে না পরে, সেটা দেখতে হবে।  

কল্যাণ বলেন, আমার নেত্রী মমতা। অন্য কোনও নেতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করি। 

কল্যাণের মন্তব্য ঘিরে তৃণমূলে জোর বাকযুদ্ধ শুরু হয়। এরপর কল্যাণের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে পোস্টার দেখা যায়। এই পোস্টার কে বা কারা দিয়েছে, তা জানা যায়নি। 

এদিন অভিষেক বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের কোনও কারণ নেই। তিনি যা বলেছেন, তা আমিও বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget