এক্সপ্লোর

Cyclone Dana Update: শুক্রবার পর্যন্ত বাতিল বুকিং, দুর্যোগ-শঙ্কায় খালি হচ্ছে সৈকত শহর দিঘা

Digha Situation Update: সকাল থেকেই মেঘলা আকাশ। পর্যটক শূন্য দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর।

পার্থ প্রতিম ঘোষ, দিঘা: দানার (Dana Cyclone Update) দাপটে উপকূলে বিপদের মেঘ। বুধ থেকে পর্যটক শূন্য দিঘা। বেলা ১২টার মধ্যে হোটেল খালি করার নির্দেশ। ২৫ তারিখ পর্যন্ত সব বুকিং বাতিল। 

উপকূলে বিপদের মেঘ: সকাল থেকেই মেঘলা আকাশ। পর্যটক শূন্য দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর। আজ থেকে শুক্রবার পর্যন্ত সমস্ত হোটেল বুকিং বাতিল ও নতুন বুকিং না নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ বেলা ১২টার মধ্যে হোটেল, লজ খালি করতে বলা হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত দোকান বন্ধ, সৈকতের চারপাশ দড়ি দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। সাইরেন বাজিয়ে এলাকা খালি করার পাশাপাশি, মোতায়েন রয়েছে NDRF ও SDRF. পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরাপত্তা খতিয়ে দেখেন। পাশেই ওড়িশা উপকূল, সেখানেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। সেই কারণে বেশি মাত্রার সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। 

আলোর উৎসবের আগেই কি ছেয়ে যাবে দুর্যোগের অন্ধকারে? দীপাবলীর আগেই তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। টানা ৩ দিন ধরে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। আবহবিদরা জানিয়েছেন, পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় 'দানা'য় পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মাঝামাঝি সময়ে ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। ল্যান্ডফলের সময় তার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।                      

বাংলার ওপর দিয়ে অতিক্রম করার সময়, ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা দিয়ে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে দানা। সাগরদীপ ও সুন্দরবন এলাকায় যার গতিবেগ থাকতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের ঝাপটা থেকে রেহাই পাবে না কলকাতাও। সেখানে ঝড়ের গতিবেগ থাকবে ৫০-৭০ কিলোমিটার। ঘূর্ণিঝড় দানার প্রভাবে কার্যত ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবারের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারে স্বাভাবিক জনজীবন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Odisha Cyclone Dana Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাতিল ট্রেন; পুরী থেকে কীভাবে ফিরবেন? বিপাকে পর্যটকরা

সেরা শিরোনাম

CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget