এক্সপ্লোর

Odisha Cyclone Dana Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাতিল ট্রেন; পুরী থেকে কীভাবে ফিরবেন? বিপাকে পর্যটকরা

West Bengal News: প্রতিবেশী রাজ্যে কড়া সতর্কতা। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। পুরীতে হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে।

অর্ণব মুখোপাধ্যায়, পুরী: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আগামীকাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার কেন্দ্রাপাড়া ও ভদ্রকের মাঝামাঝি ধামারায় আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশার ১৪টি জেলায় প্রভাব পড়তে পারে। জারি হয়েছে লাল সতর্কতা।

বাড়তে থাকা সমুদ্রের গর্জন আর ফাঁকা এই সৈকতই জানান দিচ্ছে ফের আসছে ঘূর্ণিঝড়। প্রতিবেশী রাজ্যে কড়া সতর্কতা। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। পুরীতে হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে। আজ বিকেল ৫টার সমুদ্র তীরবর্তী সমস্ত হোটেল, লজ খালি করার নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। একের পর এক ট্রেন বাতিল হওয়ায় ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে যেমন খুশি ভাড়া হাঁকছেন গাড়িচালকরা। বাসের ভাড়াও লাগামছাড়া। ফলে পুরী থেকে কীভাবে ফিরবেন, বুঝেই উঠতে পারছেন না পর্যটকরা।

২০১৯-এর ফণী স্মৃতি উস্কে দিয়ে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। মেঘলা আকাশের সঙ্গে প্রবল বেলে বইছে ঝোড়ো হাওয়া। সময় যত এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে পুরীর সমুদ্র। আতঙ্ক বাড়ছে পর্যটকদের মধ্যেও। ইতিমধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গেছে পর্যটকদের মধ্যে। সৈকত খালি করতে লাগাতার মাইকে প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে লাইফগার্ডের সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে পুরীর সৈকতে।

সবে মাত্র দুর্গাপুজো কেটেছে। সামনেই কালীপুজো। তার আগে শ্রীক্ষেত্রে এখন ভরা পর্যটক মরসুম। অন্যান্য বছর এই সময় ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেলে ঘর পেতে ঘাম ছুটে যায় পর্যটকদের। এবারও সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় নিমেষে বদলে গেছে পরিস্থিতি। পুরী, বালেশ্বর, চাঁদিপুরে গঞ্জাম, জাজপুর, খুড়দা-সহ ওড়িশার একাধিক এলাকায় ঘুর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পর্যটকদের নিরাপদে থাকার ব্যবস্থা করতে হোটেলগুলিকে অ্যাডাইসরি জারি করেছে ওড়িশা প্রশাসন। পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাঁদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। পুরী ও ভুবনেশ্বরের একাধিক জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বহিনীর একাধিক টিম। উদ্ধার কাজে প্রস্তুত রাখা হয়েছে একটি হেলিকপ্টার। ঘূর্ণিঝড়ের কারণে ওড়িশা সফর স্থগিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:  State Task Force: জুনিয়র চিকিৎসকদের দাবিকে মান্যতা, টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি, কী হবে কাজ?

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget