এক্সপ্লোর

Dilip Ghosh: ‘চৌরাস্তায় এনে মারব, রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না,’ ফের দিলীপ-উবাচ

West Bengal BJP: গতকালের বিতর্ক মেটেনি এখনও পর্যন্ত। সেই আবহেই শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: একদা নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে 'ঘেউ ঘেউ',  'কুকুর', এমন বিতর্কিত শব্দ প্রয়োগ করতে শোনা যায় বিজেপি-র প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতিকে। সেই নিয়ে বিতর্কের মুখে পড়লেও, এখনও নিজের অবস্থানে অনড় দিলীপ। এবার মারধরের হুঁশিয়ারিও শোনা গেল তাঁর মুখে। (Dilip Ghosh)

গতকালের বিতর্ক মেটেনি এখনও পর্যন্ত। সেই আবহেই শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বললেন, "কাল থেকে শুরু করেছি। বাড়িতে ঢুকে মারব, না হলে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে চৌরাস্তায় মারব।" মেজাজ হারিয়ে একথা বলছেন না, মেজাজ ঠিক রেখেই বলছেন বলে ঘোষণা করলেন। গতকালের মন্তব্যের জন্য অনুতাপ নয়, দিলীপ বললেন, "যা বলেছি, ঠিক বলেছি।" (West Bengal BJP)

এর আগেও বার বার বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ। এখন রাজ্য বিজেপি-র সভাপতি পদও নেই, নেই সাংসদ পদও। কিন্তু দিলীপ সেই আগের মেজাতেই রয়েছেন। তাঁর বক্তব্য, "খড়্গপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই ধরনের বেয়াদপি করতে এলে, সে যে দলেরই হোক না কেন, বাড়ি থেকে টেনে এনে রাস্তায় পেটাব। সে যত বড়ই নেতা হোক না কেন। দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না।। রাজনীতি করতে বলে ভদ্রভাবে কর। ছ্য়াবলামি করলে, আমরা জানি কাকে, কী করে সোজা করতে হয়।"

খড়্গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ। সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া রাস্তার উদ্বোধন করতে গিয়ে গতকাল স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, "এই ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে!" সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও দিলীপের বক্তব্য, "দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটি লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছর কাউন্সিলর থাকতে কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে, 'আমি রাস্তা বানিয়েছি'। বোর্ডে লেখা আছে 'অনারেবল এমপি দিলীপ ঘোষ'। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? বেহায়াদের মতো মিছিল করছে ওখানে গিয়ে। দম থাকলে ড্রেন করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। দিলীপ ঘোষের মেজাজ এইরকমই থাকবে। কারও বাপের খায় না, পরে না। কারও কাছ থেকে এক কাপ চা চেয়ে খায় না, নেব না, দেবও না, কিন্তু কাউকে ছাড়ব না।"

দিলীপের দাবি, বিক্ষোভকারীরা সবাই তৃণমূলের। তাঁর কথায়, "আমি শিখিয়ে দেব, কোনটা কুকথা, কোনটা সুকথা। বেশি ভদ্রলোকি দেখাতে যান না। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে, বউয়ের আঁচলের তলায় বসে থাকে, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে বেরোয় না। চমকে দিলে পে*প করে ফেলবে। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না, বলে দিচ্ছি। "

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget